ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইবিতে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে মুবারক র‍্যালি ও আলোচনা সভা


ইবিতে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে মুবারক র‍্যালি ও আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপন করা হয়েছে। এদিন মুবারক র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদ ভবন থেকে মুবারক র‌্যালি বের করা হয়। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করেন উদযাপন কমিটি।

বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সেকান্দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। 

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

সিরাত বক্তা হিসেবে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শের ওপর আলোচনা করেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাউছার মো. বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে উপাচার্যের নেতৃত্বকে সমর্থনের আহ্বান জানান। 

তিনি বলেন, ইসলামকে সঠিকভাবে অনুধাবনের জন্য সাধারণ ও আধুনিক ইসলামী শিক্ষার মেলবন্ধন ঘটানো অত্যন্ত জরুরি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকালীন আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে বর্তমান উপাচার্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই রূপান্তরের ইতিবাচক প্রতিফলন ইতোমধ্যে ক্যাম্পাসে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে বলেন, তার সমগ্র জীবন ছিল মানবতা ও আল্লাহর প্রতি নিবেদিত, যা সকল ধর্মের মানুষের কাছেই অনুকরণীয়। উম্মত হিসেবে তার আদর্শ ধারণ ও প্রচারের দায়িত্ব বর্তমান প্রজন্মের ওপর বর্তায় বলে তিনি মন্তব্য করেন। 

বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদকে গবেষণায় দেশের শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুরআন-সুন্নাহর শিক্ষাকে মানুষের কাছে সহজ ও প্রাণবন্তভাবে পৌঁছে দেওয়াও একটি গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বাদ জোহর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের ডিসপ্লে, চকলেট, সিরাম প্রভৃতি জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা এসব মালামাল জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট, সিরাম প্রভৃতি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

নেপালের আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুলসংখ্যক প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একইসাথে, বিপদের এই মুহূর্তে উদ্ধার, ত্রাণ কার্যক্রমসহ যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত থাকার কথাও জানানো হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক ও সংহতি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নেপালের এই মর্মান্তিক দুর্যোগের খবর ও পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং পর্যটকসহ অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এবং বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম দেশ নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করছে।

 

বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে, পাশাপাশি নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতার আশা প্রকাশ করা হয়েছে।

দুর্যোগকালীন এই সময়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতায় নেপালকে যেকোনোভাবে সম্ভাব্য সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজিবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


রাজিবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠান

 

কুড়িগ্রামের রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণ করার পাশাপাশি তাঁর জীবনাদর্শ, মানবতা, শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। "নবীজীর ঈদের সেরা ঈদ-ঈদে মিলাদুন্নবী (সা:)" এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় চর রাজিবপুর বটতলার পূর্ব পাশে অবস্থিত দারুন্নাজাত হাফিজিয়া আলিয়া সুন্নী মাদ্রাসা মাঠে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সকলকে মহানবীর আদর্শ অনুসরণের আহবান জানানো হয়। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজিবপুর থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর দেখানো শান্তি, মানবতা ও ভ্রাতৃত্বের পথে সমাজকে এগিয়ে নেওয়া এই আয়োজনের মূল উদ্দেশ্য। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল করার জন্য রাজিবপুরের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের প্রতি ধন্যবাদ জানিয়েছেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

 

কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকায় একটি ধান ক্ষেত থেকে পুলিশের দ্বারা মানুষের শরীরের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকার সড়কের পাশে অবস্থিত একটি ধান ক্ষেত থেকে হাটুর নিচের কাটা পায়ের অংশটি উদ্ধার করা হয়।

স্থানীয় জনগণের বক্তব্য অনুযায়ী, সকালে সড়ক দিয়ে চলাচলরত অবস্থায় কিছু পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খণ্ডিত পা'টি উদ্ধার করে। খণ্ডিত পায়ের পাশে একটি রক্তাক্ত পলিথিন ব্যাগও পড়ে ছিল। এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%