ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার মূল অভিযুক্ত


কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার মূল অভিযুক্ত

ঝিনাইদহের কালীগঞ্জে অপহরণের শিকার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজীব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী সাথী খাতুন (১৪) বাঘারপাড়া উপজেলার জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায় যে, কালীগঞ্জ উপজেলার দামোদরপুর বাজার থেকে গত ২ আগস্ট সকালে ওই স্কুলছাত্রীকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায় রাজীব। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন: বরিশালের ভিআইপি আবাসিক এলাকায় মাদকের ছোবল, উৎকণ্ঠায় বাসিন্দারা

পরিবারের অভিযোগ অনুসারে, স্কুলে যাওয়া-আসার পথে বনগ্রামের মো. হাসান আলীর ছেলে রাজীব হোসেন তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাবও দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে দামোদরপুর বাজারে আব্দুস সালামের জুতার দোকানের সামনে পৌঁছালে রাজীব মোটরসাইকেলে করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে বাঘারপাড়ার দিকে চলে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মামলা রুজুর পর আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রাজীব হোসেনকে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামি রাজীবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পূর্বধলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব, অফিসকক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

একটি অভিযান পরিচালনা করে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা এবং একটি টয়োটা হাইস মাইক্রো গাড়িসহ মো. ইব্রাহীম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে পৌরসভার দক্ষিণ সতানন্দীতে এই অভিযান পরিচালনা করা হয় এবং গাঁজা সহ তাকে আটক করা হয়।

যার আটককৃত ব্যক্তি কুমিল্লার সদর দক্ষিণ থনার তাইজুল ইসলাম ও পারুল বেগমের ছেলে।

মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এটি দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এবং দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিম দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে করা হয়।

এসময় সড়কে একটি হাইস গাড়িতে তল্লাশি চালিয়ে চালক ইব্রাহীমের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় বক্সে রক্ষিত মোট ১৪টি প্যাকেট, প্রতিটি প্যাকেট থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।

 

দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘এ ব্যাপারে মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আসামিকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হামের টিকাদান কর্মসূচিতে সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি জানান, ডিএনসিসি সারাদেশে হামের টিকাদান কর্মসূচিতে প্রথমস্থান অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় উল্লেখ করেছেন, আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু হবে।

আজ বুধবার গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফ-এর রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময়ে তিনি এসব কথা বলেন।

শহরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএনসিসির প্রশাসক। তিনি আরও বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় নগরবাসীর পাশে রয়েছে।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরীতে কোথাও ময়লা-আবর্জনা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জানাতে। সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইতিমধ্যে নাগরিকদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা পরিষ্কার করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে চারতলা স্কুল ভবন উড়িয়ে দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


দক্ষিণ লেবাননে চারতলা স্কুল ভবন উড়িয়ে দিল ইসরাইল

দক্ষিণ লেবাননে একটি চারতলা সরকারি স্কুল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে ইসরাইলের বাহিনী। বুধবার সকালে, স্থানীয় সময় নাবাতিয়েহ গভর্নরেটের জাওতার আল-শারকিয়াহ গ্রামের কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক ডেস্কের খবর অনুযায়ী, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি বাহিনী জাওতার আল-শারকিয়াহ গ্রামের কেন্দ্রস্থলে অবস্থানরত শেখ নাঈম মাহদি পাবলিক স্কুলে বিস্ফোরণ ঘটিয়ে সমূর্ণরূপে ধ্বংস করে দেয়।

চারতলা ভবনটির এই ধ্বংসযজ্ঞের ফলে স্কুলটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে হামলার সময়ে সেখানে কোনো শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উল্লেখ করেছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর মেলে নি।

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা নিয়ে যখন নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তখন একটি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের এই ঘটনা সামনে এসেছে। সীমান্তবর্তী এলাকাগুলোর ওপর ইসরাইলি হামলা ও সামরিক অভিযানের প্রভাবে পূর্বে বেশ কিছু বেসামরিক স্থাপনার ক্ষতি হয়েছে।

স্কুলটি কেন ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনীর থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। স্কুল ভবনটিতে হামলার আগে সেখানে কোনো সামরিক কার্যক্রম চলছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করার সুযোগও ছিল না।

দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘকাল ধরে চলাকালীন সংঘাতের প্রেক্ষাপটে বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। নতুন করে স্কুল ধ্বংস হওয়ার ঘটনায় ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের মাত্রা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে করছেন রদ্রিগো ডি পল, পাত্রী কে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


বিয়ে করছেন রদ্রিগো ডি পল, পাত্রী কে

আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল ও আরেক আর্জেন্টাইন পপ তারকা তিনিতি স্তোসেলর প্রেমের সম্পর্ক বর্তমানে বিয়ের দিকে এগোচ্ছে। কাতার বিশ্বকাপের আগে থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, সময়ের সাথে সাথে এটি আরও গভীর হয়েছে। এবার তারা বাগদানের পর বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন।

তিনিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের উদ্দেশে রোমান্টিক বার্তা লিখেছেন, ‘একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।’ একই সাথে তিনি বাগদানের আংটি পরার ছবিও প্রকাশ করেছেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে, বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে প্যারিসে গিয়েছেন তিনিতি। সেখানে তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত আছেন। পোশাকটি পরার পর তিনি ডি পলকে ফোন করে তার অনুভূতির কথাও জানিয়েছেন।

ডি পল তিনিতিকে বলেছেন, প্রতিটি দিন তিনি ওই মুহূর্তটির স্বপ্ন দেখেন এবং তাকে সুখী করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে বিয়ের বিষয়ে এখনও তাদের কেউ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

গত মে মাসে, তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দেন ডি পল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটির ছবিও প্রকাশ করেন। এরপর থেকেই তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়।

এখন আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে ‘পোর এল মুন্দো’ উপস্থাপকের কথোপকথনে একটি সম্ভাব্য তারিখ সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে, তিনিতি ও ডি পলের বিয়ের অনুষ্ঠান ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে হতে পারে।

তবে এখনও এই তারিখের বিষয়ে ডি পল বা তিনিতি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। তাই ১৯ ডিসেম্বরের তারিখটি আপাতত সম্ভাবনা এবং জল্পনার মধ্যে রয়ে গেছে।

পাত্রী কে?

ডি পলের হবু স্ত্রী হিসেবে আলোচনায় থাকা তিনিতি স্তোসেল আর্জেন্টিনার এক জনপ্রিয় পপ তারকা, অভিনেত্রী এবং গায়িকা। ডিজনি চ্যানেলের Violetta সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন। পরবর্তী সময়ে সংগীত ক্যারিয়ারে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

অন্যদিকে, ডি পল বর্তমানে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেন। তাই তাদের বিয়ে আর্জেন্টিনার পাশাপাশি ফুটবল ও বিনোদন জগতের ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%