ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে এনসিপির প্রতিবাদ মিছিল, রাজনৈতিক হয়রানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ


কিশোরগঞ্জে এনসিপির প্রতিবাদ মিছিল, রাজনৈতিক হয়রানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, যা নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি, রাজনৈতিক হয়রানি, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং লাগামহীন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজনৈতিক কর্মীদের হয়রানি ও নির্যাতন বন্ধ, জননিরাপত্তা নিশ্চিত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উত্থাপন করা হয়। দলের নেতারা হুঁশিয়ারি দেন যে, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে জেলা এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবির পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, ফয়সল প্রিন্সসহ দলের অন্যান্য নেতারা।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

সমাবেশে বক্তারা জানান, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মীদের হয়রানি, মামলা ও নানা ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে। তাঁরা অভিযোগ করেন যে, কোথাও কোথাও হামলা ও হত্যার হুমকির ঘটনাও ঘটছে। বক্তাদের দাবি, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নাগরিকের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার খর্ব করার সুযোগ নেই। রাজনৈতিক কর্মীদের হয়রানি বন্ধ করে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

নেতারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মানুষের জানমাল ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করছে।

বক্তারা বলেন, বাজারে অভিযান পরিচালনা কিংবা সাময়িক পদক্ষেপ নিলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। বাজার ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত, সিন্ডিকেট ও কারসাজি বন্ধ এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ থেকে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি বন্ধ, হয়রানি ও নির্যাতনের অবসান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে এনসিপির একটি প্রতিনিধিদল কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁদের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র অধিবেশনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও রূপরেখা তুলে ধরবেন—নতুন বাংলাদেশ কেমন হবে, সে বিষয়টি তিনি বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন।’

তিনি জানান, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকসহ তার ব্যস্ত কর্মসূচি রয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং কীভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়েছে, তা তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা ও ভাবনা বিশ্বনেতাদের সঙ্গে শেয়ার করবেন এবং বৈশ্বিক শান্তি, টেকসই সমাধান ও বিভিন্ন সংকটের সমাধানে বাংলাদেশ কীভাবে একটি প্রভাবশালী ও ইতিবাচক ভূমিকা রাখতে চায়, তার রূপরেখাও তুলে ধরবেন বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে দারিদ্র্য বিমোচন, অর্থনীতিতে নতুন আশার সঞ্চার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্ব—বিশেষ করে জলবায়ু অর্থায়নের বিষয়ে বাংলাদেশের ভূমিকা গুরুত্ব পাবে।

হুমায়ুন কবির উল্লেখ করেন, সফরকালে রোহিঙ্গা সংকটও বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবে। এ বিষয়ে বাংলাদেশ একটি উচ্চপর্যায়ের আলোচনা ও একটি সাইড ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে।

তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা ইস্যুতে একটি সাইড ইভেন্ট আয়োজন করব।’ দীর্ঘস্থায়ী এ সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে বাংলাদেশ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকসহ সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক প্রায়ই শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়া।’

হুমায়ুন কবির জানান, এ সমাবেশে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা করবে। চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া বৈঠকগুলোর বিস্তারিত যথাসময়ে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাচারকৃত অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে সরকার: হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


পাচারকৃত অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে সরকার: হুমায়ুন কবির

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন যে, বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা করছে। তিনি সরকারের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন যে, পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনা হবে।

আজ রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারের জন্য। সম্পদ চিহ্নিত ও উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাজ্যের সাথে একটি অংশীদারিত্ব স্থাপন করেছে। পাশাপাশি, এই পুনরুদ্ধার প্রক্রিয়া সহজতর করার জন্য আইনি ও ফরেনসিক দক্ষতা সম্পন্ন অন্যান্য দেশের সাথে সরকার যোগাযোগ রক্ষা করছে।’

তিনি আরও বলেন, যেসব দেশের আইনি ও ফরেনসিক দক্ষতা রয়েছে, তাদের সাথে আলোচনা চলছে। পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি এবং কূটনৈতিক উভয় পথ ব্যবহার করবে।

পাচারকৃত অর্থকে জনগণের সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের এই চুরি হওয়া টাকা ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগ এবং তা পুনরুদ্ধারে সরকারের আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্মুক্ত র‌্যাংকিং টিটিতে হৃদয়-মৌ চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


উন্মুক্ত র‌্যাংকিং টিটিতে হৃদয়-মৌ চ্যাম্পিয়ন

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬ : উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মোহতাসিন আহমেদ হৃদয় এবং নারীদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া রহমান মৌ।

পুরুষ বিভাগের রানারআপ হিসেবে জাভেদ স্থান পেয়েছেন এবং মেয়েদের বিভাগে রানারআপ হয়েছেন রেশমী তঞ্চঙ্গা। অনূর্ধ্ব-১৯ বালক এককে আবুল হাসেন হাসিব চ্যাম্পিয়ন হন, যেখানে নাফিজ ইকবাল রানারআপ হিসেবে নির্বাচিত হন। বালিকা বিভাগে খই খই সাই মারমা চ্যাম্পিয়ন হন এবং রেশমী তঞ্চঙ্গা রানারআপ হন।

অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মৃদুল রহমান চ্যাম্পিয়ন হন, শাহীন আহম্মেদ রানারআপ হন। অনূর্ধ্ব-১৫ বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ন হন এবং রাফিয়া চৌধুরী রানারআপ হন।

আজ রোববার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, এমপি। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সহসভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারন সম্পাদক সাইদুল হক সাদি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবলীগ নেতার গোডাউন থেকে ৩৫৫ কেজি সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

গৌরীপুর প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


যুবলীগ নেতার গোডাউন থেকে ৩৫৫ কেজি সার জব্দ
ময়মনসিংহের গৌরীপুরে এক যুবলীগ নেতার গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ৩৫৫ কেজি সার জব্দ করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার পালুহাটি বাজারে ব্যবসায়ী ও অচিন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজনের (৪৫) গোডাউনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তিনি পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মিস আফিয়া আমীন পাপ্পার নেতৃত্বে পালুহাটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কাওসার আহমেদসহ গৌরীপুর থানা পুলিশ উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে সার মজুদের খবর পেয়ে স্থানীয়দের উপস্থিতিতে উপজেলা কৃষি অফিসার ও পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, অভিযানের খবর পেয়ে এর আগেই যুবলীগ নেতা সুজন গোডাউনে তালা দিয়ে পালিয়ে যান।
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কাওসার আহমেদ জানান, সুজন একজন খুচরা কীটনাশক ব্যবসায়ী। তবে খোলা বাজারে সার বিক্রি বা মজুত করার কোনো বৈধতা তার নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%