ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

খানজাহান আলী দিঘিতে কুমির ফেরত নিয়ে সংবাদ সম্মেলন


খানজাহান আলী দিঘিতে কুমির ফেরত নিয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.) এর মাজারের সংলগ্ন দিঘি থেকে কুমির নিয়ে যাওয়া হয়েছে। কুমিরকেই পুনরায় দিঘিতে অবমুক্ত করার দাবিতে সোচ্চার খাদেমরা। রোববার (৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মাজার কর্তৃপক্ষের অনুমতি ও আলোচনা না করেই দিঘি থেকে কুমির নিয়ে যাওয়া হয়েছে। বাগেরহাটের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। এর আগেও চিকিৎসার জন্য দুটি কুমির নিয়ে গেছিল, সেগুলোও ফেরত দেওয়া হয়নি। আমাদের চাওয়া হচ্ছে, যেকোন মূল্যে দিঘির কুমির ফেরত দিতে হবে। বাগেরহাটের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম।

সম্মেলনে মাজারের খাদেম, পরিচালনা কমিটির সদস্য এবং অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চরফ্যাশনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

এটি জানা যায় যে, সাড়ে ৬০০ বছর আগে খানজাহান আলী (রহ.) যখন দিঘিটি খনন করেছিলেন, তখন পানির সুরক্ষার জন্য কুমির দিঘিতে ছাড়া হয়। সেই সময় থেকে মাজারে কুমির ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে প্রজনন না হওয়া, ঘুমের ওষুধ এবং মাছ ধরার জালে বেঁধে আহত হওয়ার কারণে খানজাহানের ছাড়া কুমিরগুলো মারা যেতে শুরু করে।

সর্বশেষ বংশধরের মৃত্যু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু কুমির যখন আশঙ্কাজনকভাবে কমছিল, তখন ২০০৫ সালের ভারত থেকে ৬টি কুমির এনে দিঘিতে ছাড়া হয়। কিন্তু এর মধ্যে কয়েকটি মারা যায়। সর্বশেষ যে দুটো কুমির ছিল, তার মধ্যে একটি ২০২৩ সালের অক্টোবরে মারা যায়। এরপর থেকে সেখানে একটি নারী কুমির ছিল। এই কুমির একের পর এক মানুষ ও প্রাণিকে আক্রমণ করছিল। চলতি বছরের ৮ এপ্রিল কুমিরের আক্রমণে কুকুর মারা যাওয়ার ঘটনা দেশজুড়ে আলোচনায় আসে।

সবশেষে, ১ জুন রাত সাড়ে ৮ টার দিকে খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘির পূর্ব পাশে নারীদের ঘাটে গোসল করতে নামলে শিশু ফাতেমা আক্তারকে (৭) মাজারে থাকা একমাত্র কুমিরটি টেনে নিয়ে যায়। পরের দিন ২ জুন ভোরে দিঘি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে ৩ জুন কুমিরটিকে ধরে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়ে দীঘিতে কুমিরের সাড়ে ৬০০ বছরের ইতিহাসের সমাপ্তি হয়।

আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর থানার অভিযানে অটো রিক্সার চোর গ্রেফতার এবং একটি চোরাই অটোরিক্সা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


নওগাঁ সদর থানার অভিযানে অটো রিক্সার চোর গ্রেফতার এবং একটি চোরাই অটোরিক্সা উদ্ধার

গতকাল ০৬/৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ০৩.৪০ ঘটিকায় নওগাঁ পৌরসভাস্হ উকিলপাড়া ডিবি অফিসের সামনে থেকে অজ্ঞাত নামা চোরেরা একটি ব্যাটারী চালিত অটোরিকসা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়ার পর অটোরিকশার মালিক বিভিন্ন স্হানে অটোরিকশা টি খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে গোপন সূত্রে জানা যায় যে, চোরাই অটোরিকশা সহ দুই জন চোর নওগাঁ সদর মডেল থানার দুবলহাটি ইউনিয়নের পিরোজপুর এন্টিতলা বাজারে অবস্থান করতেছে।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ, বাদী ও স্হানীয় জনগণের সহায়তায় ০৭/৬/২০২৬ তারিখ রাত ০২.১০ ঘটিকায় চোরাই অটোরিকশা উদ্ধার সহ চোর ১) মোঃ মন্টু (৩৩),পিতা-মোঃ আঃ রশিদ,সাং-সরিজপুর দক্ষিণ পাড়া ২) মোঃ সবুজ (৩২) পিতা- মৃত নাজিম উদ্দীন, সাং-পার নওগাঁ সরদার পাড়া,উভয় খানা+ জেলা- নওগাঁ কে গ্রেফতার করেছে।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরের উদ্দেশ্যে চীনের জন্য ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি রোববার (৭ জুন) দুপুরে ঢাকা ছেড়ে যান।

এই সফরের উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতের সময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে ৮-১১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ‘পঞ্চম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।

এছাড়া সফরকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, এই সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের মৃত্যু সংবাদে বাড়ি ফেরার পথে মেয়ের মৃত্যু, স্বামী-সন্তান আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


মায়ের মৃত্যু সংবাদে বাড়ি ফেরার পথে মেয়ের মৃত্যু, স্বামী-সন্তান আহত

মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রেশমা বেগম (২৫), নামের এক নারী। এ ঘটনায় অন্যান্যদের মধ্যে তার স্বামী এবং পাঁচ বছর বয়সী শিশু সন্তানও আহত হয়েছেন।

রোববার (৭ জুন) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, মায়ের মৃত্যুর খবর পেয়ে রেশমা বেগম তার পরিবার নিয়ে গাজীপুর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করেছিলেন। তারা বাসে করে ফরিদপুর পর্যন্ত এসেছিলেন। ফরিদপুর পৌঁছানোর পর একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে সাতক্ষীরার দিকে অগ্রসর হন। কিন্তু গোন্দারদিয়া এলাকায় পৌঁছানোর পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। সেই মুহূর্তে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীরে আঘাত করে, ফলে রেশমা বেগম গুরুতর আহত হন।

এই পরিস্থিতিতে খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় রেশমাকে উদ্ধার করেন এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ। তিনি বলেন, নিহত রেশমা বেগম মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন, দুর্ঘটনায় তার স্বামী ও ৫ বছরের মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার আটক সম্ভব হয়নি।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট অধিবেশনের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


বাজেট অধিবেশনের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুর পূর্বে রোববার দুপুরে বিরোধীদলীয় সংসদ সদস্যরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায় নাহিদ ইসলাম, জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকাসহ অন্যান্য বিরোধী দলীয় সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, 'জনগণের প্রতিনিধি হিসেবে আজ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।'

বৈঠকে বাজেট অধিবেশন উপলক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান এবং কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%