১০:১৮ পি.এম
১৬ জুন, ২০২৬. নওগাঁর রাণীনগরে অবৈধভাবে অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি খনন এবং বিক্রির কারণে ভ্রাম্যমান আদালত ৬০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার গভীর রাতে উপজেলার মিরাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
নাবিলা ইয়াসমিন আরও জানান, অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে কৃষি জমির মাটি অবৈধভাবে খনন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এ ধরনের গোপন সংবাদ পাওয়ার পর থানার পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার রাত ১২টা নাগাদ উপজেলার মিরাট ৩নং স্লুইচ গেট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, জমি থেকে মাটি খনন করে ট্রাক্টর যোগে বিক্রির সময় জমির মালিক শমসের উদ্দীনকে হাতে-নাতে ধরা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় শমসের উদ্দীনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শমসের উদ্দীন মিরাট ধনপাড়া গ্রামের তয়েজ উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন