ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার


বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

 

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিশাল মোটরসাইকেল শোডাউন

গ্রেপ্তার তাজমীম আরেফিন সিদ্দিকী মীম উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তার প্রয়াত বাবা নুরুল বাশার মিয়া আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিন সিদ্দিকী মীম।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জিয়ানগরে ঘূর্ণিঝড় প্রতিরোধে প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (১০নভেম্বর-২৬) বিকাল ৪টায় উপজেলার নলতার রওজা শরীফ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে নলতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ওসমানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের অন্যতম সদস্য মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক নরোকনুজ্জামান রোকন,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিকুল ইসলাম,জাকির হোসেন,সাবেক ইউপি সদস্য হারুন আর রশিদ।
সমাবেশের আগে নলতার ওয়ালটন সো রুমের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নলতা শরীফ মোড়ে এসে শেষ হয়।

র‍্যালী ও সমাবেশে নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে ঘূর্ণিঝড় প্রতিরোধে প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হাফিজুর রহমান, জিয়ানগর (পিরোজপুর) থেকে

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


জিয়ানগরে ঘূর্ণিঝড় প্রতিরোধে প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত
 
পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার উপজেলার  কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে ৫ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি  ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. সাইদুল ইসলাম কিসমত।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফরহাদ হোসেন,সিপিপির উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হোসেন, সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন,কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা  জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল,কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) যুগল বিশ্বাস সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 
ঘূর্ণিঝড় মাঠ মহড়ায় এলাকার প্রত্যন্ত অঞ্চলের বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের করণীয় বিষয় সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়। এছাড়া দুর্যোগকালে ও দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয় সম্পর্কে মহড়া প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিশাল মোটরসাইকেল শোডাউন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক :ফারুক হোসেন

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিশাল মোটরসাইকেল শোডাউন

 

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। গাজীপুরা ২৭ নম্বর এলাকা থেকে শুরু হওয়া শোডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে এসে শেষ হয়।

মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোফাজ্জল সরকার বিজয়সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানান। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

গাজীপুরা ২৭ নম্বর এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী বাজারে গিয়ে শোডাউন শেষ হওয়ার মধ্য দিয়ে যুবদলের এই প্রতিবাদী কর্মসূচির সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিট বিতরণ

রাজশাহী, ১০ নভেম্বর, ২০২৬ : রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ৯ থেকে ১৪ বছর বয়সী ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিটসহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নগর ভবনের সিডিসি'র কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে এসব সামগ্রী তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

ইউএনডিপি, সিডকা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর কিশোরীদের এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, হাইজিন কিট, আয়রন ও ভিটামিন ট্যাবলেট, সাবান, মাল্টিফাংশনাল কিট এবং জুট ব্যাগ।

রাসিক প্রশাসক জানান, কিশোরীদের সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব হাইজিন কিট ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিহাব উদ্দিন চৌধুরী এবং ইউএনডিপির সিনিয়র ভলান্টিয়ার মো. আজাদ মোড়লসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%