ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

করের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করছে সরকার: আইনমন্ত্রী


করের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করছে সরকার: আইনমন্ত্রী

মাগুরা প্রতিনিধির রিপোর্ট অনুযায়ী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। সরকারি উদ্যোগে জনগণের অর্থের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রবিবার মাগুরা জেলা অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বাইসাইকেল, সেলাই মেশিন এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে জনগণের কল্যাণে বরাদ্দকৃত অনেক অর্থ যথাযথভাবে ব্যয় না হয়ে দুর্নীতি ও অনিয়মের কারণে কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকত। তবে বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রতিটি টাকার জবাবদিহি নিশ্চিত করছে এবং সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। তিনি উল্লেখ করেন, অতীতে উন্নয়ন প্রকল্পের নামে আত্মসাৎ হওয়া অর্থের তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের অর্থ জনগণের কল্যাণে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

মো. আসাদুজ্জামান জানান, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে নারীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। কৃষকদের জন্যও বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা ও মিথ্যা মামলা বন্ধ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা সদর আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমদসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। অনুষ্ঠানটিতে মোট উপকারভোগী সংখ্যা ছিল ১৮২ জন। অতঃপর, মন্ত্রী মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

আরও পড়ুন: ৮ বছর ধরে বিদ্যুৎ খুঁটি-মিটার থাকলেও সুবর্ণচরের মোহাম্মদপুরে নেই বিদ্যুৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ভূমি প্রতিমন্ত্রী

সরকার জনগণকে দেশের প্রকৃত মালিক হিসেবে স্বীকৃতি দিতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


সরকার জনগণকে দেশের প্রকৃত মালিক হিসেবে স্বীকৃতি দিতে চায়

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমান সরকার দেশের জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের প্রকৃত মালিক হিসেবে তাদের স্বীকৃতি দিতে চায়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পৃথিবীব্যাপী বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।

রবিবার (১৯ জুলাই) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগের ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি না করে খুন, গুম, অবিচার, জেল, জুলুম ও নির্যাতন চালিয়ে দেশের প্রশাসন ও বিচার বিভাগকে দীর্ঘ ১৭ বছর অকার্যকর করে রেখেছিল। ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান চিন্তায়, মননে একটি কথাই বলতেন—বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সরকার সবসময়ই থাকবে।

মীর হেলাল আরো বলেন, আমরা বিরোধী দলে থাকা অবস্থায়ও অসহায় ও দুস্থ মানুষের পাশে ছিলাম এবং আজীবন থাকব।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে আমরা মন্ত্রিপরিষদ, জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সকলেই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মোতাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মোতাহার

রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাসসের স্টাফ রিপোর্টার মোতাহার হোসেন।

তিনি দায়িত্বগ্রহণ করেছেন আজ রোববার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাঈমাকে সদস্য সচিব হিসেবে উল্লেখিত কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূরুল হাসান স্বাক্ষরিত বলে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক এবং রমনা থানা শিক্ষা অফিসারের সুপারিশের প্রেক্ষিতে সুনির্দিষ্ট কয়েকটি শর্ত সাপেক্ষে এই ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এই ১২ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সন্ধ্যা রানী ঘোষ। এছাড়া, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে ফাতেমা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে বিলকিস খাতুন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি হিসেবে নুরুন্নাহার বেগম সদস্য হয়েছেন।

কমিটিতে পুরুষ অভিভাবক প্রতিনিধি হিসেবে বশির আহমেদ ও মো. মফিজুর রহমান এবং নারী অভিভাবক প্রতিনিধি হিসেবে শিউলী বেগম ও আমেনা আক্তার সদস্য হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি আবিদ ইসলাম আশিক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

বরিশালের দখিন উপজেলার বাকেরগঞ্জে ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে গেছে। সেমিফাইনালে আর্জেন্টিনার দলের দারুণ জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন এখানকার আর্জেন্টাইন সমর্থকরা। ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে পুরো উপজেলা এখন নীল-সাদার উৎসবে পরিণত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেল বেলায় নগরীতে বের হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শত শত ফুটবলপ্রেমী নীল-সাদা জার্সি গায়ে জড়িয়ে, প্রিয় দলের পতাকা উড়িয়ে রাজপথে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। পিকআপ ভ্যানে সাউন্ড বক্স থেকে বাজানো গান এবং 'আর্জেন্টিনা আর্জেন্টিনা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।

বিকেলে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পৌর শহরের সদর রোড, বাসস্ট্যান্ড, চৌমাথা ও সরকারি বাকেরগঞ্জ কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকেও হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানাতে দেখা যায়।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টাইন সমর্থকদের দাবি, এবারের আসরে তাদের প্রিয় দল শ্রেষ্ঠত্বের মুকুট আরও একবার মাথায় তুলবে। তারা টানা দ্বিতীয়বারের মতো কোপার ট্রফি ঘরে তোলার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী।

শোভাযাত্রায় অংশ নেওয়া দানিসুর রহমান লিমন মন্তব্য করেন, ‘মেসিদের খেলা মানেই আলাদা জাদু। সেমিফাইনালের পারফরম্যান্স দেখে আমাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে। আর্জেন্টিনা এখন যে ফর্মে আছে, ফাইনালে তাদের আটকানো অসম্ভব। আমরা ট্রফি নিয়ে ঘরে ফিরব।’

বাজার রোডের বাসিন্দা লাবণ্য জাহান তরী বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। এবারের কোপা আমেরিকা আমাদের জন্য ভীষণ আবেগের।’

শোভাযাত্রার অন্যতম সমন্বয়ক সাইফুল জোনায়েদ বলেন, ‘বরিশালে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সংখ্যা বরাবরই আকাশচুম্বী। প্রিয় দলের ফাইনাল নিশ্চিত হওয়ার পর আমরা ঘরে বসে থাকতে পারিনি। পৌর শহরের প্রধান সড়কগুলো আমরা নীল-সাদায় রাঙিয়ে দিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘রবিবারের এই শোভাযাত্রা কেবল শুরু, আসল উদযাপন হবে ফাইনাল জয়ের পর।’

আরেক সমর্থক রায়হান বলেন, ‘এই দলটার মধ্যে একটা বিজয়ী মনোভাব আছে। পুরো টুর্নামেন্টে তারা যেভাবে খেলেছে, তাতে কাপ আমাদেরই থাকছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেশাগত দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


পেশাগত দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

তিনি আজ রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। এই অনুষ্ঠানে সারা দেশে যেসব কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রেখেছেন-এমন বাছাই করা ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা প্রদান করা হয়।

ফায়ার সার্ভিসের ডিজি নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে প্রশংসা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন। এসময় প্রশংসাপ্রাপ্তদের মধ্য থেকে দু’জন কর্মকর্তা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রধান অতিথি ফায়ার সার্ভিসের ডিজি সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে তিনি পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জীবন ও সম্পদ সুরক্ষার বিষয়ে অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেবাধর্মী প্রতিষ্ঠান বিধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পর্কে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ তাদের নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%