ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচ উদ্বোধন


সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচ উদ্বোধন

সিলেট অঞ্চলে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (ভিসিএমআইএস)’ বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন সম্পন্ন হয়েছে।

২০ সেপ্টেম্বর রোববার সিলেট শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্মসচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক, স্থানীয় সরকার (চলতি দায়িত্ব) মোঃ আশরাফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলার নবাগত স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) মিজ মাহমুদা সুলতানা।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট ও সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত নির্ধারিত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন।

প্রশিক্ষণের বিষয়বস্তুতে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য সংরক্ষণ ও হালনাগাদসহ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করার বিভিন্ন দিক অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় সিলেট জেলায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত, আহত ২০

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার ধলু গাজীর মোড় এলাকায় একটি বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা ইমরান ট্রাভেলসের একটি বাস ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটি পানিতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে উদ্ধার কাজ শুরু করেন। পুলিশের রেকারের সহায়তায় বাসটি খাদ থেকে তোলার পর চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ২০ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার কাইয়ুম প্যাদা (৫০), শিল্পী রানী (৪০), তার মেয়ে বিথী রানী (২২) এবং জাহাঙ্গীর হাওলাদার (৩২) রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানিয়েছেন, দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে আহত ও নিহতদের উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের জন্য বড় দুঃসংবাদ, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


ভারতের জন্য বড় দুঃসংবাদ, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালো

টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আফগানিস্তান সিরিজে তারা ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে। কিন্তু এই জয়ের আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি, কারণ নতুন একটি দুঃসংবাদ এসেছে দলের জন্য।

শনিবার রাতে ভারত টি-টোয়েন্টির বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। ইংল্যান্ড তাদের সরিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে। ম্যানচেস্টারে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে পরাজিত করে জস বাটলারদের এই স্থান অর্জন ঘটে।

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড আট উইকেটের সহজ জয় পায়। এর আগে সাউদাম্পটনে তারা ১১৯ রানে এবং কার্ডিফে ছয় উইকেটে জয়লাভ করেছিল। শ্রীলঙ্কা মাত্র ১২৪ রানে গুটিয়ে যায়। সনি বেকার, জোফ্রা আর্চার এবং উইল জ্যাকস প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত এই সপ্তাহেই আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছিল। তবুও, তাদের শীর্ষস্থান থেকে সরে যেতে হয়েছে।

দশ ওভারের মধ্যেই লক্ষ্য পূরণ করে ফেলে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন জস বাটলার। তিনি ৬২ রানে অপরাজিত থাকেন। গ্যালারিতে পুরো ম্যাচটি দেখেন ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং।

গত ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ইংল্যান্ড ২৩টিতে জয়লাভ করেছে। এই সাফল্যের কারণে তারা বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে টপকে আবার শীর্ষে উঠে এসেছে। গত দুই মাসে এই দুই দলের মধ্যে তিনবার শীর্ষস্থান বদল হয়েছে।

মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সেখানে তারা নিজেদের পারফরম্যান্স উন্নত করার আশা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তে সব সময় সাহসী এবং ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে, চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এবং অপ্রয়োজনীয়ভাবে ঘনিষ্ঠ বা নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়া—এই দুটি বিষয়কে এক করে দেখার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে এমন কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। খবরটি প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমসে।

রাধিকা জানান, ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে চার-পাঁচটি সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করার পর, ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে তার সম্পর্কে একটি ধারণা তৈরি হয়। তারা মনে করেছিল, যেহেতু তিনি আগে এমন দৃশ্যে অভিনয় করেছেন, তাই পরবর্তী কাজেও সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হয়ে যাবেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, কোনো দৃশ্যে চুম্বনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললে অনেক সময় তাকে বলা হতো, "একটু করে নাও"। এমনকি মাত্র ১৫ সেকেন্ডের জন্য দৃশ্যটি ইম্প্রোভাইজ করার প্রস্তাবও দেওয়া হতো। বিষয়টি যে তাকে অস্বস্তিতে ফেলত, তা তিনি স্পষ্ট করেছেন।

শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, একটি অ্যাকশন দৃশ্যে শুটিং নিয়েও তার অস্বস্তিকর অভিজ্ঞতার কথা উঠে এসেছে। রাধিকা বলেন, শার্টের বোতাম না লাগিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যখন তিনি জানান, অ্যাকশন দৃশ্যে শার্ট নড়াচড়া করে সরে যেতে পারে, তখন তাকে শুধুমাত্র ব্রা ও অন্তর্বাস পরে দৃশ্যটি করার প্রস্তাব দেওয়া হয়।

এমন প্রস্তাবে বিস্মিত হয়ে রাধিকা প্রশ্ন করেন, তাকে দিয়ে আসলে কী করানো হচ্ছে।

২০১৬ সালে মুক্তি পাওয়া রাধিকার সিনেমা ‘পার্চড’-এর একটি নগ্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়েও তিনি কথা বলেছেন। তার মতে, সিনেমাটি কেবল ওই একটি দৃশ্যে সীমাবদ্ধ নয়। অথচ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির অন্যান্য বিষয় ছাপিয়ে ওই দৃশ্য নিয়েই বেশি আলোচনা হওয়ায় তিনি বিস্মিত হন।

রাধিকা জানান, ‘পার্চড’-এ তার চরিত্রের প্রয়োজনে ওই দৃশ্যে অভিনয় করতে হবে, এটি তিনি আগে থেকেই জানতেন। তবে তার বক্তব্যে স্পষ্ট, গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এক বিষয়, আর অপ্রয়োজনীয়ভাবে এমন দৃশ্য যোগ করে অভিনেতাকে তাতে রাজি করানোর চেষ্টা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

বর্তমানে রাধিকা আপ্তেকে ‘লাস্ট স্টোরিজ ৩’ অ্যান্থলজি সিনেমায় দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৩০৯ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। এই কারণে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেন।

২০২৫ সালের ১২ অক্টোবর শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে দণ্ড-বিধির ৪০৯/৪২০/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, প্রতিমন্ত্রী এম এ মান্নান, সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, উপ-সচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান, মো. আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল অন্তর্ভুক্ত রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএস)-কে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। পূর্বের বৈধ টেন্ডার বাতিল করে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ছাড়াই চুক্তিটি সম্পাদন করা হয়।

সিএনএস লিমিটেডকে টাকার অংকে নয় বরং মোট আদায়কৃত টোলের ১৭.৭৫ শতাংশ সার্ভিস চার্জে (ভ্যাট ও আইটি ব্যতীত) কার্যাদেশ দেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটি ৪৮৯ কোটি টাকার বেশি বিল গ্রহণ করে। অথচ ২০১০-২০১৫ মেয়াদে একই সেতুতে যৌথভাবে এমবিইএল-এটিটি কোম্পানিকে টোল আদায়ের দায়িত্ব দিতে খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকার কিছু বেশি।

২০২২-২০২৫ মেয়াদে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড একই ধরনের প্রযুক্তিতে তিন বছরের জন্য ৬৭ কোটি টাকায় চুক্তি পায়, যা পাঁচ বছরে রূপান্তর করলে প্রায় ১১২ কোটি টাকা হয়। ফলে সিএনএস লিমিটেডকে একক উৎসভিত্তিক চুক্তির মাধ্যমে দায়িত্ব দেওয়ায় সরকারের ৩০৯ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%