ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান


চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান

আমেরিকার নৌবাহিনীর অবরোধের মধ্যেই গত চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে অবরোধ সংক্রান্ত আলোচনা অচলাবস্থায় থাকলেও তেহরান তাদের বাজেট লক্ষ্যমাত্রা প্রায় পূরণ করতে সক্ষম হয়েছে। 

ফার্স জানিয়েছে, বর্তমান ইরানি বর্ষের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত) তেল বিক্রি থেকে আসা এই ৭৫০ কোটি ডলার ইরানের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। তেল মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থাটি জানিয়েছে, এই তহবিল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট হবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে তেল থেকে রাজস্ব আয় বাজেটে প্রাক্কলিত পরিমাণের ৯৯ শতাংশ অর্জন করেছে।

এদিকে মার্কিন নৌবাহিনীর এই অবরোধ ইরানের তেল রপ্তানি এবং সামুদ্রিক বাণিজ্যকে ব্যাহত করেছে। হরমুজ প্রণালির বর্তমান অবস্থাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধ এখনো চরমে। চলমান সংঘাতে তেহরান এই কৌশলগত জলপথ দিয়ে চলাচল সীমিত করে দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র মুক্ত ও অবাধ নৌ চলাচলের স্বার্থে জলপথটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ অবসানের লক্ষ্যে পৌঁছানো একটি সমঝোতা স্মারক অনুযায়ী (এমওইউ), মার্কিন নৌবাহিনীর অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া ছিল অন্যতম প্রধান শর্ত। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন অবরোধ অবসান, জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত তেহরান এই জলপথ সম্পূর্ণ উন্মুক্ত করবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব স্বীকার করে বলেছেন যে কিছু লোক বলে নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই, কিন্তু যারা এ কথা বলেন, তাদের উদ্দেশে তার সত্যিই কিছু বলার নেই। তিনি জানান যে তারা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং তাদের এই যুদ্ধকালীন পরিস্থিতি মেনে নিতে হবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এ সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে আজ বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছেন। দুই দেশের মধ্যকার এ সম্পর্ক আরও জোরদার ও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহুদা ওথম্যান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মো. ফজলুল হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই’: এমপি শামীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


‘দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই’: এমপি শামীম

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : এমপি শামীম

 

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, দলের নাম ভাঙিয়ে কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে বিএনপিতে তাদের জন্য কোনো স্থান থাকবে না।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার চাপারকোনা স্কুল মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

 

সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ফরিদুল কবির তালুকদার শামীম দলীয় শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, "দলের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, দখলদারিত্ব বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিএনপিতে এ ধরনের অপরাধীদের কোনো জায়গা নেই। দলের সম্মান ক্ষুণ্নকারী কাউকে আমরা প্রশ্রয় দেবো না।"

 

শামীম তালুকদার আরও বলেন, "আপনারা যারা ভোট দিয়ে আমাকে প্রতিনিধির দায়িত্বে পাঠিয়েছেন, আমি আপনার সেই আমানত রক্ষা করতে সর্বদাই প্রস্তুত। তবে বিগত সরকারের মতো আমরা চোর উপাধি নিতে রাজি না। আমি জনগণের সেবক হয়ে জনগণের আস্থা ধরে রাখতে চাই।"

তিনি আরও উল্লেখ করেন, "দেশের এ সংকটের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেভাবে দেশটি পরিচালনা করছেন, আমি দৃঢ় ভাবে বলতে পারি তিনি ছাড়া অন্য কেউ দেশ পরিচালনা করলে দেশে দুর্ভিক্ষ নেমে আসত।"

 

শামীম তালুকদার বলেন, "বাংলাদেশ সারের কোনো সংকটে নেই। পর্যাপ্ত সার সরকার মজুদ রেখেছেন। তাই কৃষক ভাইদের কোনো হতাশ হবার সুযোগ নেই।"

তিনি আরও বলেন, "সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করাই এখন দলের প্রতিটি নেতাকর্মীর প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিগত দিনে দলের নেতাকর্মীদের আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।"

 

উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানটি উদ্‌বোধন করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, প্রচার সম্পাদক হুমায়ুন কবির শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, উপজেলা কৃষকদের আহ্বায়ক আব্দুল মজিদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দখল ও দূষণমুক্ত করার দাবিতে ব্রহ্মপুত্র নদ পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


দখল ও দূষণমুক্ত করার দাবিতে ব্রহ্মপুত্র নদ পরিদর্শন

ব্রহ্মপুত্র নদ পরিদর্শন: দখল-দূষণমুক্তের দাবিতে

 

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদকে দখল ও দূষণমুক্ত করে নাব্যতা এবং স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে পরিবেশবিদ, নদী গবেষক, পরিবেশকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা নদী পরিদর্শন করেছেন। এ উপলক্ষে নদী রক্ষায় একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

 

শনিবার (২৯ আগস্ট) সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ রাজঘাট থেকে নৌযানে করে নদী পরিদর্শন শুরু করেন তাঁরা। পরবর্তীতে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়ন হয়ে বন্দর উপজেলার সাব্দী এলাকা পর্যন্ত নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নদীর নাব্যতা, পানির প্রবাহ, তীরবর্তী পরিবেশ, জীববৈচিত্র্য এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা পর্যবেক্ষণ করা হয়।

বাংলাদেশ নদী ফাউন্ডেশন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

 

কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে অবৈধ দখল ও দূষণ বন্ধ করা আবশ্যক। নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রয়োজনীয় স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করাও জরুরি। বক্তারা বলেন, নদী রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, পরিবেশ সংগঠন ও সাধারণ জনগণকে একত্রে কাজ করতে হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির।

 

এছাড়া নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, উদ্বোধক তাপশ কর্মকার ও শিপন সরকার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক ইয়ামিন ভূইয়া, কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল ওয়াহিদ, ফজলুল হক ভূইয়া, মান্নান ভূইয়া, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, বেলাল হোসেন, মোসলেহ উদ্দীন, খাইরুল কবির লাল ও তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৭টি জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকা সহ দেশের ১৭টি জেলার ওপর সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসাথে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%