১১:৪৮ পি.এম
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : এমপি শামীম
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, দলের নাম ভাঙিয়ে কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে বিএনপিতে তাদের জন্য কোনো স্থান থাকবে না।
আরও পড়ুন: দুদকের মামলায় মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার চাপারকোনা স্কুল মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ফরিদুল কবির তালুকদার শামীম দলীয় শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, "দলের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, দখলদারিত্ব বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিএনপিতে এ ধরনের অপরাধীদের কোনো জায়গা নেই। দলের সম্মান ক্ষুণ্নকারী কাউকে আমরা প্রশ্রয় দেবো না।"
আরও পড়ুন: টাঙ্গাইলে জেলা পরিষদের পক্ষে ৫৩ টি পূজা মণ্ডপে চেক বিতরণ
শামীম তালুকদার আরও বলেন, "আপনারা যারা ভোট দিয়ে আমাকে প্রতিনিধির দায়িত্বে পাঠিয়েছেন, আমি আপনার সেই আমানত রক্ষা করতে সর্বদাই প্রস্তুত। তবে বিগত সরকারের মতো আমরা চোর উপাধি নিতে রাজি না। আমি জনগণের সেবক হয়ে জনগণের আস্থা ধরে রাখতে চাই।"
তিনি আরও উল্লেখ করেন, "দেশের এ সংকটের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেভাবে দেশটি পরিচালনা করছেন, আমি দৃঢ় ভাবে বলতে পারি তিনি ছাড়া অন্য কেউ দেশ পরিচালনা করলে দেশে দুর্ভিক্ষ নেমে আসত।"
আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের
শামীম তালুকদার বলেন, "বাংলাদেশ সারের কোনো সংকটে নেই। পর্যাপ্ত সার সরকার মজুদ রেখেছেন। তাই কৃষক ভাইদের কোনো হতাশ হবার সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করাই এখন দলের প্রতিটি নেতাকর্মীর প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিগত দিনে দলের নেতাকর্মীদের আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।"
উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার।
আরও পড়ুন: ছোট পর্দার আলোচিত মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করবেন বায়ো-জিন কসমেসিউটিক্যালসের শুভ উদ্বোধন
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, প্রচার সম্পাদক হুমায়ুন কবির শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, উপজেলা কৃষকদের আহ্বায়ক আব্দুল মজিদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন