ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মাদকমুক্ত সমাজ গঠনে শিবগঞ্জে ডিএনসির উদ্যোগ, জুম্মার নামাজ শেষে লিফলেট বিতরণ


মাদকমুক্ত সমাজ গঠনে শিবগঞ্জে ডিএনসির উদ্যোগ, জুম্মার নামাজ শেষে লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ থানা মসজিদে জুম্মার নামাজ শেষে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর ২টায় শিবগঞ্জ থানা মসজিদ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জুম্মার নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের মাধ্যমে মাদকাসক্তি ও মাদক ব্যবসার ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: নারায়ণ জেলার গার্মেন্টস সেক্টরে আন্দোলনের শিথিল রাখার অঙ্গীকার জেলা প্রশাসক

এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যানথ্রপিকই এখন এআইয়ের অবিসংবাদিত নেতা: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


অ্যানথ্রপিকই এখন এআইয়ের অবিসংবাদিত নেতা: ইলন মাস্ক

দীর্ঘদিন ধরে এআই কোম্পানি ‘অ্যানথ্রপিক’-এর উপর কঠোর সমালোচনা করে আসছিলেন ইলন মাস্ক। কিন্তু এবার তিনি তাদের প্রতি শত্রুতা ভুলে প্রশংসা করেছেন। মাস্ক স্বীকার করেছেন যে, তিনি ভুল ছিলেন এবং বর্তমানে অ্যানথ্রপিকই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অবিসংবাদিত নেতা।

এর আগে মাস্ক এই কোম্পানিটিকে ‘মানববিদ্বেষী’ ও ‘তথ্য চোর’ বলেছিলেন। তবে সম্প্রতি এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, অ্যানথ্রপিকের ‘মিথোস’ বা ‘ফ্যাবল’-এর মতো এত ভালো মডেল আর কারো নেই। উল্লেখ্য, মাস্কের কোম্পানি ‘স্পেসএক্সএআই’ অ্যানথ্রপিকের সার্ভার ভাড়ায় ব্যবহার করে। মাস্ক জানিয়েছেন, ব্যবসায়িক এই সম্পর্কের সুযোগ নিয়ে তিনি কখনোই প্রতিদ্বন্দ্বী কোম্পানির ক্ষতি করবেন না।

এদিকে, বৃহস্পতিবার স্পেসএক্সএআই তাদের নতুন এআই মডেল ‘গ্রোক ৪.৫’ বাজারে এনেছে। গত মাসে কোম্পানিটি শেয়ারবাজারে আসার পর ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হন।

এআই জগতে নতুন চমক হচ্ছে:

গ্রোক ৪.৫: মাস্ক জানিয়েছেন, এটি অ্যানথ্রপিকের ‘ওপাস ৪.৭’-এর মতোই দক্ষ, কিন্তু অনেক বেশি দ্রুত এবং সাশ্রয়ী। গ্রোকের ব্যবহার খরচ অ্যানথ্রপিক ও ওপেনএআই-এর চেয়ে বেশ কম। এটি মানুষের দৈনন্দিন কাজের উপযোগী করে বানানো হয়েছে।

জিপিটি-৫.৬: একই সপ্তাহে ওপেনএআই তাদের সবচেয়ে উন্নত মডেল ‘জিপিটি-৫.৬’ বাজারে এনেছে। নিরাপত্তাজনিত কারণে এটি প্রকাশে কিছুটা দেরি হয়েছিল।

মিউজ স্পার্ক ১.১: এআই প্রতিযোগিতায় পিছিয়ে নেই মার্ক জাকারবার্গের মেটা-ও। তারা ডেভেলপারদের জন্য তাদের নতুন এআই ‘মিউজ স্পার্ক ১.১’ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেখতে চান নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেখতে চান নেতানিয়াহু

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন জানানোর কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও, ইসরায়েলের প্রতি তার সমর্থনের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেকে বারবার প্রশংসা করেছেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের বন্দনাতেই বেশি মুখর ছিলেন নেতানিয়াহু। মিলেকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন যে, মিলের শাসনামলে ইসরায়েল ও আর্জেন্টিনার মধ্যকার সম্পর্ক আরও গভীর হচ্ছে। ঠিক সেই সময়েই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সামনে এল। দেশ দুটি সম্প্রতি ‘আইজ্যাক অ্যাকর্ডস’ ঘোষণা করেছে, যার লক্ষ্য হলো কৌশলগত, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা।

‘মোজো পডকাস্ট’–এ কথা বলার সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে বিশ্বকাপ এবং এই প্রতিযোগিতায় তিনি কোন দলকে সমর্থন করছেন, তা নিয়ে তিনি আলোচনা করেন। বিশ্বকাপে কাকে সমর্থন করছেন—এমন প্রশ্নের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, তিনি আর্জেন্টিনার দিকে কড়া নজর রাখছেন। সঞ্চালক তাৎক্ষণিকভাবে লিওনেল মেসির নাম উল্লেখ করলেও নেতানিয়াহু প্রথমেই অন্য একটি কারণ সামনে আনেন, সেটি হলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। নেতানিয়াহু বলেন, ‘মিলে ইসরায়েলের একজন বড় বন্ধু।’

নেতানিয়াহু সাফ কথা বলেন যে তারা দুজন অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বেশ পছন্দ করেন। তবে আলাপের পরের অংশে তিনি আর্জেন্টিনার ক্রীড়া শক্তি সম্পর্কেও কথা বলেন। তার মতে, দেশটির একটি ‘খুব ভালো দল’ রয়েছে এবং একজন ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড় আছে, যা দিয়ে স্পষ্টতই লিওনেল মেসিকে বুঝিয়েছেন।

যখন সঞ্চালক উল্লেখ করেন যে মেসি প্রায় দুই দশক ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন এবং নেতানিয়াহু নিজের সঙ্গে তার তুলনা করতে পারেন কি না, তখন প্রধানমন্ত্রী একটি ম্যাচের জন্য মেসির ইসরায়েল সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ধস-প্লাবনে বিপর্যস্ত জনজীবন, এক দিনেই ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


ভারতে ধস-প্লাবনে বিপর্যস্ত জনজীবন, এক দিনেই ১০ জনের মৃত্যু

ভারী বর্ষণ, ধস এবং প্লাবনের কারণে ভারতের উত্তর ও পশ্চিম অংশ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবারেই বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। একের পর এক বাড়ি ভেঙে পড়া, উপড়ে যাওয়া গাছ এবং জলমগ্ন রাস্তার কারণে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গেছে।

রাজধানী দিল্লি এখন সম্পূর্ণরূপে পানির তলায় রয়েছে। বৃহস্পতিবার, উত্তর-পূর্ব দিল্লির তুখমিরপুরে ১৬০ মিলিমিটার এবং ময়ূর বিহারে ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে গাছ উপড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে, যার জেরে বহু এলাকা দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ছিল। রাস্তাঘাট ডুবে যাওয়ায় নিত্যযাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া দফতর আগামী শনিবার পর্যন্ত দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস বজায় রাখার কথা জানিয়েছে।

এদিকে, উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। উত্তরাখণ্ডের অলকানন্দা ও মন্দাকিনী নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। ডোবা নেমে গঙ্গোত্রী জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে চারধাম যাত্রা ব্যাহত হয়েছে। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে অন্তত ৭৫টি রাস্তা বন্ধ রয়েছে। উত্তরপ্রদেশের নদীগুলি ফুলেফেঁপে ওঠায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রপাত ও দেয়াল ধসে এক শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনা করে রুদ্রপ্রয়াগ, গাজিয়াবাদ ও মিরাটসহ বেশ কিছু এলাকার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

পশ্চিম ভারতের মহারাষ্ট্র ও গুজরাটেও বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজে স্বাভাবিকের চেয়ে প্রায় ৮০ থেকে ৯৪ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কারজাট-লোনাভলা ঘাট বিভাগে ধস নামার কারণে সেন্ট্রাল রেলওয়ে মুম্বই, পুণে ও হায়দারাবাদগামী প্রায় ১৮টি ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে। ১ জুন থেকে এ পর্যন্ত মহারাষ্ট্রে বৃষ্টিজনিত দুর্ঘটনায় ৬২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গুজরাটের সুরাতে গত ২৪ ঘণ্টায় ৩৫৮ মিলিমিটার বৃষ্টি হওয়ায় শহরের একটি বড় অংশ জলের তলায় তলিয়ে গেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীরা নৌকা করে ইতিমধ্যে ছয় হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে পাঠিয়েছে। দক্ষিণ ভারতের কেরালাতেও পরিস্থিতি আশঙ্কাজনক, যেখানে ওয়েনাদে ধস নেমে ছয়জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির হত্যার প্রতিশোধ নেবে ইরান, আইআরজিসি প্রধানের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


খামেনির হত্যার প্রতিশোধ নেবে ইরান, আইআরজিসি প্রধানের সতর্কবার্তা

ইরানের সদ্য চিরনিদ্রায় শায়িত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি।

আইআরজিসির অফিশিয়াল সংবাদ মাধ্যম সেপাহ নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আহমাদ বলেন, 'ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে উপযুক্ত জবাব নিশ্চিত করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমেরিকার অপরাধী নেতাসহ ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুকেও জেনে রাখা উচিত, এই ঐশী নেতাকে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকা মাটিতে নামাতে পারবে না।'

এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না বলছেন ভাহিদি।তিনি জোর দিয়ে বলেন, 'শহীদদের রক্তের প্রতিশোধ এবং হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনো ভুলে না যাওয়া দাবি হয়ে থাকবে।'

এদিকে বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনিকে। সৈন্য এক যৌথ বিমান হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দোষী সাব্যস্ত হয়ে চার মাস আগে পরিবারের চার সদস্যসহ খামেনি নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%