ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ৬


ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের ফটিকছড়ির দুর্গম পাহাড়ে শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমের অস্ত্র তৈরির কারখানার সন্ধান পুলিশ পেয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম, ইতালির তৈরি দুটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র এবং ৩৪ রাউন্ড গুলি। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু রায়হান এখনো পলাতক রয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নগরের ২ নম্বর গেটে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

পুলিশ সুপার জানিয়েছেন, গত ২২ নভেম্বর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির সুয়াবিলের দুর্গম পাহাড়ে অভিযান শুরু হয়। ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় একটি টিনের ঘরে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তাঁর সহযোগীরা পাহাড়ি বনাঞ্চলে পালিয়ে যান।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়, গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

একই দিন সন্ধ্যায় চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজনের বাধার মুখে রায়হান ও তাঁর সহযোগীরা শটগান দিয়ে গুলি ছোড়েন, যার ফলে ছয়জন আহত হন। এ সময় স্থানীয় লোকজন রায়হানের সিএনজিচালক জাবেদ হোসেনকে আটক করেন। পরে পুলিশ রাতভর অভিযান ও তল্লাশি চালায়।

এসপি জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৫ নভেম্বর কালাইয়ারটেক এলাকা থেকে রায়হানের দুই সহযোগী এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরে বেতুয়ারকুল বড় বিল এলাকায় অভিযান চালিয়ে মহররম আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া কাজীরহাট এলাকা থেকে জনার্দন দে-কে (৬৫) গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে ছয়জন গ্রেপ্তার হয়েছে।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে অভিযান চালানো পুলিশের জন্য চ্যালেঞ্জিং হলেও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির সমন্বিত উদ্যোগের আহ্বান

রায়হানের আত্মসমর্পণের আগ্রহ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়হান একবার ফোন করে আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন। তখন তাকে আত্মসমর্পণ করে আদালতে আইনি প্রক্রিয়া মোকাবিলার পরামর্শ দেওয়া হয়, কিন্তু পরে আর যোগাযোগ করেননি।

অভিযানের তথ্য পুলিশের ভেতর থেকে ফাঁস হওয়ার অভিযোগ নাকচ করে এসপি বলেন, সন্ত্রাসীরা গ্রেপ্তার এড়াতে নানা কৌশল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। রায়হান এখনো গ্রেপ্তার না হলেও তাঁকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এমই

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরতে হলে আইনি প্রক্রিয়ায় আত্মসমর্পণ করতে হবে: সাইফুল হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ইরানের অনুমতি ছাড়া চলাচলকারী দুই ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


হরমুজে ইরানের অনুমতি ছাড়া চলাচলকারী দুই ট্যাংকারে আগুন

ওমানের খাসাব বন্দরের নিকটবর্তী একটি নৌমাইনে আঘাতের পর দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে, যা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দ্বারা জানানো হয়েছে।

আইআরজিসির নৌবাহিনী জানায়, উক্ত জাহাজ দুটি অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করার চেষ্টা করছিল। এই সময়েই সেগুলো নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়।

প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, জাহাজগুলোর মধ্যে একটি ট্যাংকারে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%