০৪:৫৫ এম
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে ইসরাইলি কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এটি জানানো হয়েছে।
জেরুজালেম গভর্নরেটের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবা প্রদান এবং নামাজে ইমামতি করার প্রসঙ্গে ইসরাইলি বাহিনী শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে। পরে যদিও তাকে মুক্তি দেওয়া হয়, তবুও তাকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক সপ্তাহের জন্য প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
এ বিষয়ে ইসরাইলি পুলিশের থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়
আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে শুক্রবার শত শত ফিলিস্তিনি মুসল্লি সমবেত হন। পবিত্র এই স্থানে ইসরাইলের পদক্ষেপ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত রোববার প্রকাশিত ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুন মাসে ইসরাইলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুন মাসে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় মাগরিবি (মুঘরাবি) গেট দিয়ে সকাল ও বিকেলের নির্ধারিত দর্শনার্থী সময়ে ৪ হাজার ২১২ জন ইসরাইলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন