০৪:৩১ পি.এম
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দের মফিজ মোড়ে মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক কিশোরীর মরদেহ। সোমবার (২২ জুন) সকালে যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ বিকৃত অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করে।
মরদেহের পাশে একটি লাল বিয়ের শাড়ি পড়ে ছিল। নিহত কিশোরীর নাম মুক্তা খাতুন (১৪)। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুব দেলুয়া গ্রামের আলতাব হোসেনের কন্যা।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকালে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মেয়েটির পাশে সেই বিয়ের শাড়িটি পড়ে ছিল।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে কোনো গাড়ির নিচে চাপা পড়ে ওই কিশোরী মারা গেছে। দিবাগত দুপুরের পরে মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন