প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাত থেকে সোমবার (২২ জুন) ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২২ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন ইসলাম এবং জেলা যুবলীগের সদস্য শেখ আশিক।
পুলিশ জানায়, রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় থানা ও ডিবি পুলিশের একাধিক দল। অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে দুজন এবং জীবননগর থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে তোলা হলে সেখান থেকে কারাগারে নেওয়া হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের জানান, ‘আগামী ২৩ জুন কেন্দ্র করে পুলিশের নজরদারি বেড়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান চলছে।
মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন