০৮:৫০ এম
নেপালের ত্রিশূলী নদীর তীরে অবস্থিত একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে নিখোঁজ কর্মীদের উদ্ধারের জন্য জরুরি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দল কাদা ও ধ্বংসাবশেষে চাপা পড়া টানেলে বাতাস প্রবাহিত করার পাশাপাশি বড় গর্ত তৈরি করে ভেতরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।
নেপালের ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশন জানিয়েছে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে আনুমানিক ৮৯৮ কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত ৩৬১ কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ শনিবার রাতে একটি বিবৃতিতে জানান, ত্রিশূলী–৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে উদ্ধার অভিযানে কিছু অগ্রগতি হয়েছে। বন্যার কারণে কাদা ও পলিতে টানেলটি চাপা পড়ে যায়।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
উদ্ধারকারীরা খননযন্ত্র ব্যবহার করে টানেলের ভেতরের কাদা ও পলি সরানোর কাজ করছেন। ইতোমধ্যে টানেলের উপরের অংশে ছয় ইঞ্চি একটি গর্ত তৈরি করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা করে ভেতরে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।
এরপর ওই গর্তের মাধ্যমে টানেলের ভেতরে বাতাস, আলো ও শব্দ পাঠানো হয়েছে। তবে, ভেতরে থাকা কারো সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
মন্ত্রী আরও জানান, ওই গর্তটি আরও বড় করে একটি প্রবেশপথ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উদ্ধারকারী দলকে টানেলের ভেতরে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামীকালের মধ্যে বিদ্যমান পথ ধরে মূল টানেলে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে শুক্রবার নেপালি সেনাবাহিনী রসুয়া জেলার একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে কয়েকজনকে উদ্ধারের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, জীবিতরা ঘন কাদার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন এবং উদ্ধারকারীরা তাদের বাইরে নিয়ে আসছেন।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন