প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় কোনো বড় ধরনের ক্ষতি হয়নি।
রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে, নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তাসনুভা তিশা।
অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করার পর সহকর্মীদের সঙ্গে গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তারা মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। একপর্যায়ে পিকআপটি আটক করা সম্ভব হয়, এমনটাই জানান তিশা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।
ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিশা জানান, দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল। তবে অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলেও জানান এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন