০৪:৩৪ এম
তরুণদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ইতিবাচক মানসিকতা গঠনের উদ্দেশ্যে বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘ একটি অনুপ্রেরণামূলক কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণেরা অংশগ্রহণ করেন। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় আত্মবিশ্বাস, সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবা, ক্যারিয়ার পরিকল্পনা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তারা তরুণদের আহ্বান জানান নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য।
অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে দিকনির্দেশক বক্তব্য দেন ওয়াদা সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর মো. মইনুল হোসেন। তিনি যুবসমাজের ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব চর্চা এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
শুভসংঘের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল-আমীন সরদার জানান, বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে তরুণদের মাঝে মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটানোর জন্য কাজ করছে।
কর্মশালাটি সঞ্চালনা করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেফ গার্ডিং ফোকাল তহমিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আলিমুন হক মুন্না, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, রাব্বি মোল্যা, সাবিহা তুল লামিয়া, নির্বাহী সদস্য তাছলিমা আক্তার, জেরিন, বৈশাখী, সুব্রত মন্ডল, আলিফ, তৌফিকা, মিম, রাজিয়া আক্তার, সিয়াম, দূর্লভ, নিলয়, আলিমুন আজাদ এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
কর্মশালায় অংশ নেওয়া তরুণরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে এবং তারা ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন