ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিল ভারত


ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিল ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। ফলে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি উচ্চতর প্রটোকল সুবিধা পাবেন। বুধবার ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তবে এ কারণে ভারতের বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্স বা রাষ্ট্রীয় প্রটোকল ক্রমতালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি। ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় টেবিল অব প্রিসিডেন্সে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী সমমর্যাদা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, এই মর্যাদা কেবল আনুষ্ঠানিক ও প্রটোকলসংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে ভারতের প্রটোকল তালিকায় কোনো স্থায়ী পরিবর্তন আসছে না। টেবিল অব প্রিসিডেন্স হলো ভারতের একটি সরকারি প্রটোকল তালিকা, যেখানে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিভিন্ন পদধারী ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের অগ্রাধিকারক্রম নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

প্রয়াত সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গৌছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বেকসুর খালাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, এর আগে চলতি বছরের এপ্রিল মাসে আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেই সাথে গত ৭ এপ্রিল একই আদালতে ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চান বিচারক। শুনানীতে অংশ নিয়ে অভিযুক্তদের মধ্যে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গৌছ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর নিজেদের নির্দোষ দাবি করেছেন।

জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৯ জন আহত হন। হামলায় অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত।

ওই ঘটনায় দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর ২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষী ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা
 
রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে নিহতের ছেলে রিপন বিশ্বাস। 
গত বুধবার (২৪ জুন) নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামী করে পাংশা থানায় এ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই  গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস গত ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত জামিন বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মোঃ হোসেন আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বিষয়টি আধিপত্য বিস্তারে রুপ নেয়। এ হামলায় উভয়পক্ষে কমপক্ষে ৮ জন আহত হয়। জামিন বিশ্বাস নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হামলাকারীদের বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের পর থেকেই দড়ি বাংলাট, বড় বাংলাট, পারকুল এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারের ফেরার ম্যাচে ব্রাজিলের জয়, সমর্থকদের ‘শান্ত’ থাকার পরামর্শ আনচেলত্তির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


নেইমারের ফেরার ম্যাচে ব্রাজিলের জয়, সমর্থকদের ‘শান্ত’ থাকার পরামর্শ আনচেলত্তির

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে।

সেলেসাওদের এই বড় ব্যবধানের জয়ের সাথে সাথে ফুটবলপ্রেমীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণের বিষয় ছিল তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরা।

জাতীয় দলের জার্সিতে ফিরে আসার পর প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে আসা এই ফরোয়ার্ড এবং দলের টানা জয় দেখে সমর্থকরা যখন উল্লাসে মাতে, তখন কোচ কার্লো আনচেলত্তি তাদের মাটিতে পা রাখার আহ্বান জানান। ইতালীয় কোচের হাস্যোজ্জ্বল মুখে সমর্থকদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বার্তা ছিল, ‘সবাই শান্ত থাকুন’।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়ে দেন, প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দল এখন দারুণ ছন্দে রয়েছে। তিনি বলেন, দলটি একটি ইউনিট হিসেবে খেলতে সক্ষম হচ্ছে, তবে পুরোপুরি নিখুঁত নয়। বল দখলে থাকার সময় খেলার গতি আরও বাড়ানোসহ কিছু জায়গায় এখনো উন্নতির প্রয়োজন রয়েছে। নকআউট পর্বে পৌঁছানোর পর দলের শক্তিশালী থাকা সবচেয়ে জরুরি। শেষ বত্রিশের রাউন্ডে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দলের মুখোমুখি হবে ব্রাজিল।

ম্যাচের ৭৬তম মিনিটে নেইমার যখন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন, তখন মিয়ামির গ্যালারিতে উপস্থিত হাজার হাজার সমর্থক তাকে তুমুল করতালির মাধ্যমে স্বাগত জানান। ৩৪ বছর বয়সী এই তারকার আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হতে নেইমার কঠোর পরিশ্রম করেছেন এবং তিনি যোগ্য হিসেবেই এই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, নেইমারের বয়স ৩৪ হলেও তার মধ্যে এখনও একজন তরুণ ফুটবলারের তাড়না বজায় রয়েছে।

প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের দুটি গোল এবং দ্বিতীয়ার্ধে কুনিয়ার একটি গোলে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সেলেসাওরা। ম্যাচে অসাধারণ খেলে গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করা ভিনিসিয়ুসের ভূয়সী প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, ভিনি যে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের একজন, তাতে তার মনে কখনোই সন্দেহ ছিল না। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর দলের প্রথম লক্ষ্য পূরণ হলেও, ম্যানেজার হিসেবে ভালো খেলা নয়, বরং জয় পাওয়াটাই তার মূল লক্ষ্য বলে স্পষ্ট জানিয়ে দেন আনচেলত্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু থাকবে, এই খবর জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মানবতাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দিয়ে বাংলাদেশিদের প্রয়োজন মেটানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনের সময় গণমাধ্যমকে এ ঘোষণা দেন তিনি।

দীনেশ ত্রিবেদী জানান, ঢাকায় ২টি, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ৫টি ভিসা সেন্টার থেকে আপাতত টুরিস্ট ভিসা দেয়া হবে। ধীরে ধীরে অন্যান্য সেন্টারগুলোও চালু করা হবে। তিনি উল্লেখ করেন, ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা স্বাভাবিকভাবে পাওয়া যাবে।

এর আগে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার ক্রেডেনসিয়াল পেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগের শুক্রবার (১২ জুন) তিনি পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল পৌঁছালে বাংলাদেশিরা তাকে শূন্যরেখায় অভ্যর্থনা জানান। গত ৫ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ক্রেডেনসিয়াল গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।

দীনেশ ত্রিবেদী ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ। তিনি ১৯৫০ সালে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। গুজরাটি বংশোদ্ভূত হলেও তিনি কলকাতায় বড় হয়েছেন। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে রয়েছে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস, জনতা দল এবং তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন। ২০২১ সালে বিজেপিতে যোগদান করেন। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার রাজ্যসভা ও লোকসভায় সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে তার নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি, যেখানে তিনি প্রণয় কুমার ভার্মারের স্থলাভিষিক্ত হন।

সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হয়, কিন্তু ভারত সরকার এবার একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বেছে নিয়েছে।

এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশ ইন’ এবং ‘পদ্ধতিগত পুশব্যাক’ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দেশের কূটনৈতিক টেবিলে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কথা বলা হলেও, প্র্যাক্টিক্যাল গ্রাউন্ডে বা সীমান্তে কাঁটাতারের দুই পাশে পরিস্থিতি বেশ থমথমে। এ অবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। ফলে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই নিয়োগকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%