০১:৪৪ পি.এম
দক্ষিণ কোরিয়ায় তীব্র দাবদাহে পুড়ছে দেশটি। প্রেসিডেন্ট লি জে মিয়ুং জানিয়েছেন, দেশে রেকর্ড দাবদাহের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। তিনি সতর্ক করেছেন যে চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিতে পারে।
এই দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধিযেছে।
মঙ্গলবার মন্ত্রিসভার একটি বৈঠকে, লি জনগণের দৈনন্দিন জীবন সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং শীতাতপ নিয়ন্ত্রণের চাহিদা বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ ব্যবস্থা পরীক্ষা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
লী বলেন, “যেহেতু এই চরম আবহওয়ার বিষয়টি স্বাভাবিক হয়ে উঠছে, তাই আমাদের জাতীয় সংকট মোকাবেলা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার।”
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা জানায়, দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসানের নিকটবর্তী শহর ইয়াংসানে রোববার ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রা ১২২ বছর ধরে চলা আবহাওয়া পর্যবেক্ষণের মধ্যে সবচেয়ে উচ্চ তাপমাত্রার রেকর্ড।
সংস্থাটি জানিয়েছে, সোমবার প্রথমবারের মতো রাজধানী সিউলের কিছু অংশ ও পার্শ্ববর্তী গিয়েওনগি শহরের জন্য দাবদাহের সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার এটি পুরো রাজধানী শহরের জন্য কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন