ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় অন্যের প্যাকেটে জৈব সার বাজারজাত, এগ্রো ফার্মকে জরিমানা


চুয়াডাঙ্গায় অন্যের প্যাকেটে জৈব সার বাজারজাত, এগ্রো ফার্মকে জরিমানা

চুয়াডাঙ্গা, ১৪ আগস্ট ২০২৬ : সদর উপজেলায় আজ অবৈধভাবে ভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার দায়ে ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে।

আজ শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সদর উপজেলায় পরিচালিত তদারকিমূলক অভিযানের সময় ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গার মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অনুমোদিত নিজ প্যাকেটের পরিবর্তে অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত করে আসছিল। এই অপরাধটি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

একই সাথে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং প্রতিষ্ঠানের নিজ প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) –এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। তবে ঘটনার ১ মাস ১৯ দিন পার হয়ে গেলেও প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন কোমল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) ও তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে অয়ন। তিনি শুক্রবার বিকেলে দেশে পৌঁছে জানাজা ও দাফনে অংশ নেন। এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত তিনজনের মরদেহ পৌঁছায়। পরে স্বজনরা মরদেহগুলো গ্রামের বাড়ি কোম্পানীগঞ্জে নিয়ে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ইতালির রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও মেয়ে নিহত হন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। একই সময় গুরুতর আহত অবস্থায় তাদের ছেলে অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ আগস্ট ইতালির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রোমের ক্যাসালোত্তি এলাকার পিয়াজ্জা ওর্মেয়ায় নিহত তিনজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

অভিযোগ করা হয়েছে মো.শাহাদাত হোসেন (৪০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল আহাদের ছেলে।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে গত ২৭ জুন তার ছবি প্রকাশ করে ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী। বিজ্ঞপ্তিতে তারা জানায়, ছবিতে থাকা ব্যক্তি রোমে ট্রিপল মার্ডারের মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে। শাহাদাত হোসেনের বয়স ও জাতীয় পরিচয় উল্লেখ করে তার বিষয়ে কোনো তথ্য থাকলে রোম কোয়েস্টের মোবাইল টিমে (৩৩৪৬৯০৩২৯৫) জানাতে অনুরোধ করা হয়েছে।

নিহত বাবুলের চাচাতো ভাই অ্যাডভোকেট ইউনুস বলেন, ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে তারা হত্যাকাণ্ডের খবর জানতে পারেন। পাঁচ বোনের মধ্যে বাবুল এক ভাই। দেশে এলে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। এমন নির্মম ঘটনায় তারা বাকরুদ্ধ। ঘটনায় অভিযুক্ত শাহাদাতকে এখনো আইনের আওতায় না আনার ফলে বিস্ময় প্রকাশ করেন তিনি।

এদিকে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে ইতালিয়ান পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পারিবারিক সূত্র জানায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ জুলাই চরকাঁকড়া ইউনিয়নে তাদের বাড়ির সামনে ‘লাল বাহিনী’ নামের একটি কথিত ডাকাত দলের নামে একটি উড়ো চিঠি পাওয়া যায়। চিঠিতে পরিবারের কাছে টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়। দাবি পূরণ না করলে ছেলে-নাতিকে হত্যাসহ পরিবারের নারী সদস্যদের ওপর নির্যাতনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন স্বজনেরা। পরে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে নিহতের বাবা সিরাজুল ইসলাম কোম্পানীগঞ্জ থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত বাবুলের বাবা সিরাজুল ইসলাম বলেন, “আমার ছেলে দেশে ছুটিতে এসে কবরস্থানে মাটি ফেলেছে। সেখানেই তাকে স্ত্রী-সন্তানসহ দাফন দেওয়া হলো। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি বিচার চাই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বাধিক ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে– খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এতে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলার সিটি কর্পোরেশনের প্রশাসক, সাখাওয়াত হোসেন খান, পরিতক্ত খালের পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ,

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


নারায়ণগঞ্জ জেলার সিটি কর্পোরেশনের প্রশাসক, সাখাওয়াত হোসেন খান, পরিতক্ত খালের পরিদর্শন করেন

১৪ ই আগস্ট শুক্রবার, ২০২৬ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পরিতক্ত খাল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের সুযোগ্য প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনাব সাখাওয়াত হোসেন খান।

আজকে, প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের খাল খনন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে, সাখাওয়াত হোসেন খান বিভিন্ন খাল খননের পরিকল্পনার জন্য প্রশাসকের নিকট আদেশ প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ঐতিহাসিক সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম

 

ডারউইনের মাটিতে ইতিহাস গড়েছেন তানজিদ হাসান তামিম। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়ে কীর্তি গড়েছেন। বাঁহাতি এই ওপেনারের ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের আনন্দ তাই আরও বিশেষ হয়ে উঠেছে। তানজিদ সেই ঐতিহাসিক ইনিংসটি বাবা-মাকে উৎসর্গ করেছেন।

বাংলাদেশের ব্যাটিংয়ের নেতৃত্ব দিয়েছেন তানজিদ ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে। আগের দিন ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার পর দ্বিতীয় দিনে তিনি দুর্দান্ত আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে ব্যাটিং করেন। ১৯৭ বলে তিনি ১০১ রানের অসাধারণ ইনিংসটি সাজান আটটি চার ও একটি ছক্কায়।

তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ৮৪ রান করেন। এই দুই ব্যাটারের দৃঢ় ব্যাটিংয়ের ফলে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করেছে। এতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

দিন শেষে সংবাদ সম্মেলনে তানজিদ নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির অনুভূতি শেয়ার করতে গিয়ে বলেন, "আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দিনটা খুব ভালো গেছে। দ্বিতীয় টেস্টেই শতক করতে পারা আমার জন্য দারুণ একটি মুহূর্ত। এই শতকটা আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই।"

অস্ট্রেলিয়ার বিশ্বমানের পেস আক্রমণের বিপক্ষে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়েও তিনি কথা বলেন। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সদের সম্পর্কে তানজিদ জানান, নতুন বলেই সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে। তবে তিনি বলের মেরিট অনুযায়ী ব্যাটিং করাই তার মূল লক্ষ্য ছিল।

তানজিদ বলেন, "নতুন বলে ওদের বিপক্ষে ব্যাটিং করা কঠিন ছিল। তবে আমি কখনো বোলার দেখে খেলি না। চেষ্টা করি বলের মেরিট অনুযায়ী সিদ্ধান্ত নিতে।" তিনি গ্যালারিতে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন জানানো সময়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "স্ট্যান্ডিং ওভেশন পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি। খুব ভালো লেগেছে। আজ বুঝতে পেরেছি, টেস্ট ক্রিকেটের সৌন্দর্য ঠিক কতটা গভীর।"

ম্যাচের পরিস্থিতি নিয়ে তানজিদ আশাবাদী। তার মতে, বাংলাদেশ যত বেশি সময় ব্যাটিং করতে পারবে, দলের জন্য ততই ভালো হবে। তিনি বলেন, "আমরা যত বেশি ব্যাটিং করতে পারব, সেটাই দলের জন্য ভালো। সামনে এখনো তিন দিন আছে। যত বেশি রান করা যাবে, আমাদের বোলারদের জন্য কাজটা তত সহজ হবে।"

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ব্যাটে লিড আরও বড় করার লক্ষ্য থাকবে সফরকারীদের। সেই শক্ত ভিত গড়ে দিয়েছেন তানজিদ হাসান অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া এক শতকে, যা তিনি উৎসর্গ করেছেন জীবনের সবচেয়ে আপন দুই মানুষ বাবা-মাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%