ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের


ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নামে একজন কিশোর নিহত হয়েছে। নিহতের পরিবারের দাবি, মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ তদন্ত করে দেখছে, এটি নিছক ছিনতাই নাকি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশে খাঁটিহাতা হাইওয়ে থানার এলাকায়।

নিহত জিহাদ (১৭) সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর সন্তান ছিল। জিহাদ স্থানীয় কুট্টাপাড়া মোড়ের একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করত।

আরও পড়ুন: সন্দ্বীপে কোস্ট গার্ডের উদ্যোগে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

পুলিশ, হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিহত কিশোরের পিতা আজগর আলী কুট্টাপাড়ার নাইল্লা ভাঙা খালে মাছ ধরতে যান। বিকেল ৪টার দিকে জিহাদ তার বাবার কাছ থেকে মাছ নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। পরে সে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে সন্ধ্যার পরে বাবাকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে আবার বের হয়। কিন্তু রাতে হলেও সে আর বাড়ি ফেরেনি।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে মহাসড়কের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা জিহাদের বাম হাত ও বাম উরুর অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনন্ত কুমার জিহাদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত জিহাদের বাবা আজগর আলী বলেন, 'আমার ছেলে বিকেলে আমার কাছ থেকে মাছ নিয়ে বাড়িতে দিয়ে আবার মাগরিবের পর আমাকে আনতে বের হয়েছিল। অনেক রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পাই। এসময় তার মোবাইল ফোনটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমি বিশ্বাস করি, ছিনতাইকারী অথবা পরিকল্পিতভাবে কেউ আমার ছেলেকে হত্যা করেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।'

আরও পড়ুন: রংপুরের তারাগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, 'ছুরিকাঘাতে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তদন্ত শেষ হওয়ার আগে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ঘটনাস্থল পরিদর্শন করে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।'

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ এম


সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৪-১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। সেই সময় ভোটের ফল প্রকাশের আগে ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখতে পেলাম।

২০১৪ ও ২০১৮ সালের মতো, ২০২৪ সালে ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে, এবার তিনি দাবি করেন যে, ভোটের ফল প্রকাশের পর তা হয়েছে। তার মতে, এবারও ভোট চুরি হয়েছে, কিন্তু ফল প্রকাশের পর। তিনি জানান যে, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ’ এর পক্ষে ছিল, কিন্তু বিএনপি সেই ভোট চুরি করে পেয়েছে। জুলায় মাসের আগে ভোট চুরির ঘটনা ঘটেছে, যখন ভোটের ফল প্রকাশের আগে ছিল। জুলাইয়ের পরেও ভোট চুরি অব্যাহত রয়েছে, কিন্তু তা দিনের আলোতে ফল প্রকাশের পরে হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নোয়াখালী জেলা এনসিপির উদ্যোগে গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এই কর্মসূচির আয়োজন করেন।

বিএনপির উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। আপনাদের সংস্কার করতে হবে, জনগণের বিপক্ষে গিয়ে তাহলে আপনারা ভুল ভাবছেন। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করা যায়নি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও এখন দেখা যাচ্ছে না।

লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুৎ দেওয়ার পরিবর্তে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে। বিদ্যুৎমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন দেশে কোনো লোডশেডিং নেই। কিন্তু জনগণের মধ্যে গেলে তিনি বুঝতে পারবেন, অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক চান নেতানিয়াহু, কারণ জানলে অবাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ এম


আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক চান নেতানিয়াহু, কারণ জানলে অবাক

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একটি পডকাস্টে অংশ নিয়ে বলেন, তিনি সত্যিই চান আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতুক। তবে তার এই চাওয়ার পেছনে যে কারণ রয়েছে, তা লিওনেল মেসি নয়।

ইসরাইলি কমেডিয়ান বেন বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্টে’ একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা জানিয়ে দেন।

গত বৃহস্পতিবার ভিডিও পডকাস্টের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারের এক পর্যায়ে যখন সঞ্চালক জানতে চান, আর্জেন্টিনাকে সমর্থনের কারণ কি লিওনেল মেসি? তখন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে বলেন, 'না, মেসির কারণে নয়, বরং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মেলেই। তিনি একজন সুপারস্টার।'

এরপর নেতানিয়াহু ব্যাখ্যা করেন কেন তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্টকে এত উচ্চ মূল্যায়ন করেন। তিনি বলেন, 'তিনি একজন তারকা, সত্যিই একজন সুপারস্টার। মুক্ত অর্থনীতি গ্রহণের মাধ্যমে তিনি এটি প্রমাণ করেছেন।'

তিনি আরও জানান, 'মিলেই ইসরাইলের একজন ঘনিষ্ঠ বন্ধু।'

নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ, তিনি একটি বড় ক্রীড়া আসরকে সরাসরি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও ব্যক্তিগত বন্ধুত্বের সঙ্গে যুক্ত করেছেন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৯ এম


শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে

প্রতিদিনই মানুষের কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন পড়ে। মানুষ বিভিন্ন এলাকায় ঘুরতেও যায়। প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখা যায় সেই এলাকায় মার্কেট বন্ধ, তবে মন খারাপ হয়ে যায়। সেইসঙ্গে সঙ্গে সময়ও নষ্ট হয়।

তাহলে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, শনিবার (১১ জুলাই) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট এবং মার্কেট বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

শহরের যেসব স্থানে দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে সেগুলি হলো: শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

এছাড়া বন্ধ থাকা হকার্স মার্কেট এবং অন্যান্য দোকানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৩ এম


দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দেশের ১৬ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বর্ষণ বা বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথাও জানাচ্ছে আবহাওয়া দফতর।

শনিবার (১১ জুলাই) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ বিষয়টি স্পষ্ট করা হয়।

এতে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা থাকবে। এসব এলাকার নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে আরও জানানো হয়েছে, উত্তরপশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিদ্যমান। মৌসুমিবায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান আছে।

এ অবস্থায় শনিবার (১১ জুলাই) সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে; বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%