জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
০৫:২৪ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোববার (৮ নভেম্বর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। সরকারি আইন অমান্য করে ভেজা বালু পরিবহনের মাধ্যমে সড়কে বালু ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ট্রাক দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরে জরিমানার ৩৫ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় সার্বিক সহযোগিতা করেন সড়ক পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি এবং লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশ।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ