০১:৫১ পি.এম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, ‘আমরা সবাই হামলার লক্ষ্যবস্তু’ এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা অবিচ্ছেদ্য। গারগাশ বলেন, সৌদি আরবের ওপর হামলা আমিরাতসহ উপসাগরীয় সব দেশের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে।
একটি পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আনোয়ার গারগাশ মন্তব্য করেন যে, উপসাগরীয় দেশগুলো যে যুদ্ধে জড়াতে চায়নি, সেই যুদ্ধে তাদের দুর্বলতম পক্ষ হিসেবে বিবেচনা করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের এই ভুল মূল্যায়ন থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর
গারগাশের মতে, উপসাগরীয় দেশগুলোর যৌথ উদ্যোগ আবারও জোরদার করা জরুরি। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে পুরো অঞ্চলের সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা অন্যদের উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে বাড়াবাড়ি করতে উৎসাহিত করেছে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সবার অভিন্ন দায়িত্ব। এ বিষয়ে কোনো শিথিলতা বা বিলম্বের সুযোগ নেই।
এএম
আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন