ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভাইরাল সিলেটের কৃষি কর্মকর্তা, ৩ মিনিটে ৮৬ বার ‘স্যার’ উচ্চারণ


ভাইরাল সিলেটের কৃষি কর্মকর্তা, ৩ মিনিটে ৮৬ বার ‘স্যার’ উচ্চারণ

সিলেটের একটি আলোচনা সভার প্রায় তিন মিনিটের একটি বক্তব্য বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গেছে। কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল বাণিজ्यमন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উদ্দেশ্য করে তার বক্তব্যে ৮৬ বার ‘স্যার’ শব্দ ব্যবহার করেছেন।

শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার এবং বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই স্বাগত বক্তব্য দেন।

পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ, নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এই বিষয়টিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

অথচ সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল বিষয়টিকে নিজের দীর্ঘদিনের অভ্যাস এবং শ্রদ্ধাবোধের প্রকাশ হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘তিন মিনিটের বক্তব্যে বারবার ‘স্যার’ শব্দটি ব্যবহার উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি দীর্ঘদিনের অভ্যাস ও শ্রদ্ধাবোধের বহিৎপ্রকাশ। আমি সবসময় সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এইভাবে সম্বোধন করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগ নিয়ে নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং অভিনেত্রী শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আর বলেন, রাষ্ট্র সংলাপ ফোরাম-এর পক্ষ থেকে এই জিডিটি দায়ের করা হয়েছে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় মির্জা আব্বাসের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিলেন আলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


মালয়েশিয়ায় মির্জা আব্বাসের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিলেন আলাল

মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ এর সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি শনিবার (৪ জুলাই) মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং দেশের সব মানুষের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে গত ২৯ জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মন্তব্য করেন যে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্থানীয় সময় সোমবার সকালে থেরাপি সেশন শেষে তিনি তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে উন্মুক্ত স্থানে হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম করেছেন। সেদিন শায়রুল কবির খান বলেন, “মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা এবং ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।”

চলতি বছর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাস গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিলনাড়ুর সি-ফুড ফ্যাক্টরিতে বিষাক্ত গ্যাস অপসারণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


তামিলনাড়ুর সি-ফুড ফ্যাক্টরিতে বিষাক্ত গ্যাস অপসারণ শুরু

ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর সি-ফুড কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস অপসারণের কাজ রাজ্য কতৃপক্ষ শুরু করেছে। শনিবার (৪ জুলাই) গ্যাস নিরাপদে অপসারণের জন্য জেলা প্রশাসন ও কারিগরি বিশেষজ্ঞদের একটি দল দায়িত্বে যোগ দিয়েছে।

এর আগে গত মাসে এখানে বিষাক্ত গ্যাস লিকেজের কারণে ১৮ জন নারী শ্রমিক নিহত হয়েছিলেন।

ভারতীয় টেলিভিশন এবিপির রিপোর্ট অনুযায়ী, তিরুভাল্লুর জেলার কালেক্টর এস কবিতা জানিয়েছেন, গ্যাস অপসারণের কাজ শুরু করার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার আশেপাশে যান চলাচল বিকল্প রুট ব্যবহার করতে হয়েছে। এর সাথে সাথে, স্থাপনাটির ৩০০ মিটার মধ্যে অবস্থিত শিল্পকারখানাগুলোর শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে।

অপসারণ প্রক্রিয়াটি সকালে ৮টায় শুরু হয়েছে এবং এটি বিকেল ৫টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে যদি অপসারণ অসম্পূর্ণ থাকে, তাহলে কর্মকর্তারা আগামী রবিবার সকালে অভিযানটি বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যু ঘটেনি, তবে ওই সময়ে ১৩৯ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন এবং রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) সাত জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র ফিরে পেয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ছয় হাজার ১৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন।

চলতি বছরের ৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%