ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী


ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রসঙ্গ করে প্রশ্ন করেন, 'ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয় করার কোনো পদক্ষেপ নেবেন কিনা?'

উত্তরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে বলেন, 'এ বিষয়ে যথার্থ উত্তর থাকবে শিক্ষামন্ত্রীর কাছে। তবে, ওভারঅল আপনাকে আমি যেটা বলতে পারি, সেটা হচ্ছে, বিএনপি সরকারের অনেকগুলো পরিকল্পনার একটি মূল পরিকল্পনা ছিল নারীর শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া। আপনি নিশ্চয়ই জানেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীরা অর্থনৈতিকভাবেও যাতে শক্তিশালী হতে পারে, সেইজন্য ফ্যামিলি কার্ড চালু করেছে।'

তিনি আরো বলেন, 'দেশনেত্রী খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন; আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই।'

আরও পড়ুন: মতলবে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত

প্রধানমন্ত্রী আরো বলেন, 'আজকে আমাদের সাথে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে, তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে। শুধু তাই নয়, আমরা অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই, এটাও আমরা করতে চাই।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

ইরানের হামলার ফলে ছোড়া স্প্লিন্টারের আঘাতে কুয়েতের বেশ কয়েকটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সেগুলো অচল হয়ে পড়েছে বলে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে। খবর আলজাজিরার।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যদিও ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ সরবরাহে কিন্তু কোনো বিঘ্ন ঘটেনি। এই ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামতের জন্য জরুরি প্রকৌশলী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এদিকে, কুয়েতের সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার ভোরে দেশটির আকাশসীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩টি ড্রোন শনাক্ত করা হয়। সবগুলোই সফলভাবে প্রতিহত করা হয়েছে।

কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, এই ঘটনার ফলে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের দাদাগিরি তাদের বৈদেশিক নীতিরই প্রতিফলন: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের দাদাগিরি তাদের বৈদেশিক নীতিরই প্রতিফলন: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ম ভঙ্গ করেছে। তারা প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাচ্ছে, বাধা সৃষ্টি করছে এবং প্রতারণা করছে। পেজেশকিয়ানের মতে, দেশটির এই আচরণ ওয়াশিংটনের বৃহত্তর বৈদেশিক নীতির প্রতিফলন। খবরটি এসেছে আলজাজিরা থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে পেজেশকিয়ান জানান, মার্কিন সরকারের আচরণ তাদের তথাকথিত ‘মাগা (এমএজিএ) প্লেবুক’ বা কৌশলকে প্রতিফলিত করে। তিনি আরও উল্লেখ করেন যে, ইরান এই ধরনের খেলা প্রত্যাখ্যান করে এবং নিজেদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে।

তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার মাঝেই এই মন্তব্যগুলো এসেছে। উল্লেখযোগ্য যে, মার্কিন বাহিনী এই সপ্তাহে ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং দেশটির তেলের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের উদ্দেশে বলেছেন, ‘মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’

বুধবার সংসদে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, চারটি জেলার ১৯টি আসনের মধ্যে ধানের শীষ সংখ্যালঘু। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেক মাননীয় সদস্য আছেন, যারা গারো পাহাড়ের পাদদেশে। আমাদের এলাকায় একটা কথা আছে, আমাদের আসনটা নাকি জান্নাতের পাদদেশে। কেন বলে জানি না।

তিনি আরো বলেন, ‘আমাদের ওখানে কাছাকাছি মহাস্থানগড়ে বিপিজিসি (বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি) সাবস্টেশন আছে, এদিকে পলাশবাড়িতে আছে। কিন্তু আমাদের এই গোবিন্দগঞ্জের অবহেলিত ৪ লাখ ৭০ হাজার ভোটার এবং প্রায় ৬ লাখ অধিবাসীর জন্য বিপিজিসি-র কোনো সাবস্টেশন নাই। এর ফলে আমাদের এখানকার কোচাশহর হোসিয়ারি শিল্পের প্রায় ২ হাজার ক্ষুদ্র শিল্প ব্যাহত হচ্ছে এবং গতকালও ঝড়-বৃষ্টির কারণে প্রায় ৮ ঘণ্টার বেশি ইলেকট্রিসিটি ছিল না।’

‘তাই আমি আমার মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আমাদের এই কথিত জান্নাতের পাদদেশে, সংখ্যালঘু ধানের শীষের অবহেলিত গোবিন্দগঞ্জে একটি বিপিজিসি সাবস্টেশন করা হবে কিনা?’

সংসদ সদস্যের এ প্রশ্নের প্রেক্ষিতে স্পিকার বলেন, ‘মাননীয় বিদ্যুৎমন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’

প্রশ্নের উত্তর দিতে দাঁড়িয়ে শুরুতেই জ্বালানিমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে। সেখানে আমার নানাশ্বশুর বাড়ি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম মেয়ে মরেছে বলেই এত আন্দোলন, মন্তব্য মন্ত্রী দিলীপের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


মুসলিম মেয়ে মরেছে বলেই এত আন্দোলন, মন্তব্য মন্ত্রী দিলীপের

পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই উত্তেজনাপূর্ণ। বারুইপুরে মুসলিম কন্যাশিশুকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় এই উত্তেজনা অনেক বেড়েছে। তবে সেই উত্তেজনার মাঝে এবার বিপরীতদিক থেকে আগুনে ঘি ঢাললেন বর্ষীয়ান বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি তাঁর মন্তব্যের প্রতিটি অংশে মুসলিমদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সুরে এই স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে বাংলাদেশের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সরব হয়েছেন।

দিলীপর অভিযোগ, মুসলিম বলেই নাকি এমন আন্দোলন হচ্ছে। বিরোধী দলের নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দিলীপ বলেন, এই রাজ্যে আন্দোলন অথবা প্রতিবাদের ভাষা নির্ভর করে আক্রান্তের পরিচয়ের ওপর। তিনি বলেন, একটি নির্দিষ্ট শ্রেণীর রাজনৈতিক নেতারা কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত এলেই তখনই পথে নামেন।

তিনি নির্দেশ দেন যে, মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো বিষয় হলেই যে রকম রাস্তায় নেমে আন্দোলন করা হয়, হিন্দু নারী বা বিজেপি কর্মীদের হত্যা ও বাড়ি ভাঙচুরের ঘটনায় সেই একই প্রতিবাদীরা আশ্চর্যজনকভাবে নীরব থাকেন। তিনি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে এই আন্দোলনগুলো পরিচালিত হয়।

সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে, দিলীপ ঘোষের কণ্ঠে শোনা গেছে বিরোধীদলের বিরুদ্ধে দম্ভোক্তিমূলক সতর্কবার্তা। তিনি বলেন, বেশি বাড়াবাড়ি না করে এই সব ‘ড্রামা’ বন্ধ করতে হবে। তার দাবি, রাজ্যের পুলিশের রূপ এখন পাল্টে গেছে। কাকে কীভাবে ‘সোজা’ করতে হবে তা তাদের খুব ভালো করেই জানা আছে বলেও আত্মবিশ্বাসের সুরে জানান তিনি।

রাজ্যের স্তব্ধ হয়ে থাকা পঞ্চায়েত ব্যবস্থাকে আক্রমণ করেছেন এই বিজেপি নেতা। তিনি বলেছেন, বহু তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা অফিসে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে তার কড়া আল্টিমেটাম হলো— বা কাজ করতে হবে মানুষের সেবা করতে, না হয় ইস্তফা দিতে হবে। অন্যথায় তিনি সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ার পাশাপাশি, কোমরে দড়ি পরিয়ে বাড়ি থেকে টেনে আনার মতো কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন দিলীপ। বিশেষত, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্তৃক নির্যাতিতার মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘটনাকে তিনি সুপ্রিম কোর্ট ও জাতীয় মহিলা কমিশনের নিয়মের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং কড়া ভাষায় আক্রমণ করেন।

এদিকে আন্দোলনকারীদেরকে তাণ্ডবকারী বলেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। দিলীপ ঘোষের পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সোচ্চার হয়েছেন শুভেন্দু। সম্প্রতি পুলিশের গাড়ি ভাঙচুর এবং রেললাইন উপড়ে ফেলার যে অভিযোগ এসেছে, সেই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেখিছেন তিনি। শুভেন্দু জানিয়েছেন, ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে ইতোমধ্যেই ২০০ জনকে শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি, এর নেপথ্যে থাকা উস্কানিদাতাদেরও চিহ্নিত করা হয়েছে।

এই অশান্তির নেপথ্যে সম্পূর্ণ রাজনৈতিক ইন্ধন রয়েছে দাবি করে, নাম উল্লেখ না করে তৃণমূল ও সিপিএম-কে নিশানা করেছেন তিনি। তার কথায়, যারা তাণ্ডব চালিয়েছে তাদের কাউকে রেয়াত না করার জন্য তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। এই অশান্তিতে তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন, যাদের দেখতে তিনি বারুইপুর থেকে সরাসরি হাসপাতালে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%