১০:২৮ পি.এম
সরকার তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের খবর আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ করা হয়েছে।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে।
‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর ১০(১) ধারা অনুযায়ী তাকেও এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫)’ এর ১০(১) ধারা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
নিয়োগের শর্তানুযায়ী, নবনিযুক্ত উপাচার্যদের মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর অথবা তাদের অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে সে সময় পর্যন্ত।
তারা স্ব স্ব বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংক্রান্ত অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যগণকে সার্বক্ষণিকভাবে নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এসব নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন