ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্যোগকবলিত জেলাগুলোতে সরকারের তৎপরতা অব্যাহত


দুর্যোগকবলিত জেলাগুলোতে সরকারের তৎপরতা অব্যাহত

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বর বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভূমিধস ও পাহাড়ধস পরিস্থিতি মোকাবিলায় সরকারের তৎপরতা চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখন জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্ধার-পরবর্তী কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা ও উপজেলা তথ্য অফিস এবং তথ্য অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে থেকে পাওয়া সর্বশেষ প্রতিবেদনে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বর্ণনা করা হয়, চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা এখনও বন্যাকবলিত অবস্থায় রয়েছে। জরুরি বার্তা প্রচার, অনিরাপদ বসতবাড়ি এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি অনুসরণ করা, সাপে কাটা প্রতিরোধ, নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের নিরাপদে রাখা, ত্রাণ গ্রহণে আর্থিক লেনদেন থেকে বিরত থাকা, এবং বিদ্যুৎস্পৃষ্ট দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক মাইকিং ও প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

হবিগঞ্জে বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। জেলার বিভিন্ন স্থানে কোনো পানিবন্দি পরিবার নেই, করোনো হতাহতের ঘটনারও খবর পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় সেখানে ১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির প্রচার কার্যক্রমও সেখানে চলমান রয়েছে।

খাগড়াছড়িতে অধিকাংশ এলাকা থেকে বন্যার পানি নেমে যাওয়ার পরও পরিস্থিতি কেবল কিছুটা স্বাভাবিক হয়েছে। নতুন করে কোথাও পাহাড়ধসের ঘটনা ঘটেনি এবং নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। জেলা জুড়ে ১৫০টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে এবং বন্যা ও পাহাড়ধস বিষয়ে জনসচেতনতার প্রচার অব্যাহত রয়েছে।

কক্সবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রামুর বাঁকখালী ও চকরিয়ার মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে কোনো পাহাড়ধস কিংবা ভূমিধসের ঘটনা ঘটেনি।

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণও দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় ৫৭ হেক্টর কৃষিজমির ফসল, প্রায় ৪০৫টি পুকুর এবং এলজিইডি নির্মিত ৫৪টি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বন্যা-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলছে।

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রাঙামাটিতে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে ভারী বর্ষণের সময় পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করতে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বান্দরবানেও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে এবং আশ্রয়কেন্দ্র থেকে মানুষ ধীরে ধীরে নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছেন।

লামা তথ্য অফিস জানিয়েছে, এলাকার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু কোনো বন্যা, পাহাড়ধস অথবা ভূমিধসের ঘটনা ঘটেনি। মাতামুহুরী নদীর পানির স্তর স্বাভাবিক অবস্থায় রয়েছে।

রামগড়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফেনী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নতুন করে কোনো পাহাড়ধসের ঘটনাও ঘটেনি। ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবৈধ সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

কাপ্তাই তথ্য অফিসের তথ্যমতে, কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সোমবার সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


নাসিরনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিএনজি চালক শাকিল মিয়ার ৭-৮ বছর বয়সী মেয়ে জান্নাতকে ধর্ষণের অভিযোগ উঠেছে, ৩৮ বছর বয়সী আহাম্মদ আলী সোহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সঙ্গে অভিযুক্তের সম্পৃক্ততার ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করার পর নাসিরনগর থানার (এসআই) মাহবুব বলেন, "ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে থানায় এসে মামলা করার জন্য বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ বা মামলা করেননি। অভিযোগ পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দাখিল করলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাতির লাথিতে প্রাণ গেল দাদীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


নাতির লাথিতে প্রাণ গেল দাদীর

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে।

এটি ঘটেছে সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামে।

নিহত ইয়ারুন নেসা ওই গ্রামের রূপচাঁদ মাঝির স্ত্রী হিসেবে পরিচিত।

নিহতের ছেলে সোহরাব মাঝি বিধায় জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন।

এদিকে বাড়িতে তার ভাগনে মেহেদী হাসানের সঙ্গে হাঁসে ধান খাওয়ার কারণে একটি বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

তখন মেহেদীর লাথিতে তার মা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাকালীন তার মৃত্যু ঘটে।

স্থানীয়দের মতে, নাতি মেহেদী হাসানের ধান নানীর হাঁসে খেয়ে ফেলায় এর ফলে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়েছিল।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী হাসান ইয়ারুন নেসাকে লাথি মারেন।

এতে তার শরীর মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, নাতির লাথিতে বৃদ্ধার মৃত্যুর খবর পুলিশ ইতোমধ্যে পেয়ে গেছে।

তবে এ ঘটনার পর এখনো থানায় কোনো লিখিত অভিযোগ লভ্য হয়নি।

অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নারায়ণগঞ্জ, শীর্ষক আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নারায়ণগঞ্জ, শীর্ষক আলোচনা সভা

২৭ শে জুলাই ২০২৬ রোজ সোমবার, দুপুরে নারায়ণগঞ্জ বিবি রোডে গ্র্যান্ড হল সেন্টারে,

ডাক্তারস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নারায়ণগঞ্জ, জেলা শাখা কর্তৃক আপডেট ম্যানেজ মেন্ট অব ডেঙ্গু ফিভার ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত অতিথি বৃন্দ,
মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ পাঁচের, আলহাজ্ব আবুল কালাম,

সিটি কর্পোরেশনের, প্রশাসক, এডভোকেট সাখাওয়াত হোসেন খান,
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, অধ্যাপক মামুন মাহমুদ,
নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু,
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মাশুকুল ইসলাম রাজীব,
অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, সভাপতি ডঃ এসোসিয়েশন অফ বাংলাদেশ,
ডাক্তার জাহিরুল ইসলাম শাকিল, মহাসচিব ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ,
জনাব ডাক্তার মোঃ আবুল বাশার তত্ত্বধায়ক ৩০০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জ,ও ডাক্তার,আর,ফ,ম, মশিউর রহমান সিভিল সার্জন নারায়ণগঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

রাজশাহী রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে চলমান বিশেষ অভিযানে গত ২৬ জুলাই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ| এ সময় অবৈধ ১১০টি ইয়াবা, ৪২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং পৃথক অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে|
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন|
তিনি জানায়, গত ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে| এর অংশ হিসেবে ২৬ জুলাই গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়| অভিযানে মাদকসহ ১১ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে|
এদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার ১ ন¤^র কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)|
গ্রেফতারকৃতরা: মোঃ জহুরুল ইসলাম (২৮), মোঃ কামরুল ইসলাম (২৫) ও মোঃ মানিক মিয়া (২৮)| তাঁদের মধ্যে জহুরুল ও কামরুল মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা ও মানিক মিয়া গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের বাসিন্দা|
এ ব্যপারে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে|#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%