০৯:৩৪ পি.এম
টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত ৪০ জন গ্রেপ্তার হয়েছে। এ সময়ে হেরোইন ও ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ রবিবার (১৯ জুন) সন্ধ্যার পর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানের একাংশে হাজী মাজার বস্তিতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ বলছে, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অতর্কিতভাবে টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযানটি করা হয়েছে। এ সময় আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জামগুলো জব্দ ও ৪০ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এ অভিযানে অংশ নেন।
আরও পড়ুন: নেছারাবাদের সমুদয়কাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মনিরের
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি এ সময়ে বলেন, ‘টঙ্গী থেকে চিরতরে মাদক নির্মূল করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন