ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

১০ মহাতারকার শেষ বিশ্বকাপ!


১০ মহাতারকার শেষ বিশ্বকাপ!

চলমান ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফুটবল বিশ্বের এক নতুন বিষাদের সুর বাজতে শুরু করেছে। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে একঝাঁক কিংবদন্তিকে দেখছেন, যারা গত দুই দশক ধরে ফুটবল জগতকে শাসন করেছিলেন। বয়স এবং ফর্মের নিয়ম অনুযায়ী আগামী ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপে এই মহাতারকাদের অনেককেই আর খেলার মাঠে দেখা যাবে না।

এ তালিকায় সবার প্রথমে রয়েছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ২০২২ সালে দেশের জন্য বিশ্বকাপ এনে দেওয়ার পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানাননি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে একের পর এক রেকর্ড ভাঙছেন মেসি, যার ঝুলিতে এখন রয়েছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৯টি গোল। আগামী ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তার অনুপস্থিতি ফুটবল বিশ্বকে এক বিশাল শূন্যতায় ফেলে দেবে।

 

আরও পড়ুন: স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসির চিরপ্রতিদ্বন্দ্বী, ৪১ বছর বয়সী পর্তুগিজ এই মহাতারকাও বর্তমানে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি খেলছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডধারী রোনালদোর শোকেসে কেবলমাত্র একটি ট্রফির অভাব রয়েছে। ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে সেমিফাইনালে খেলার পর এবারই হয়তো তার শেষ সুযোগ এই ট্রফিটিকে উঁচিয়ে ধরার।

ক্রোয়েশিয়ার ৪০ বছর বয়সী মিডফিল্ড জাদুকর লুকা মদ্রিচও বর্তমান আসরে তার বিদায়ী মঞ্চে আলো ছড়িয়ে যাচ্ছেন। চলমান বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে অ্যাসিস্টের রেকর্ড গড়া মদ্রিচ ২০১৮ সালে দেশকে রানার্স-আপ এবং ২০২২ সালে তৃতীয় অবস্থা দিয়েছিলেন।

 

জার্মানির গোলপোস্টের দীর্ঘস্থায়ী বিশ্বস্ত দেয়াল ৪০ বছর বয়সী ম্যানুয়েল ন্যুয়ারের জন্য এটিই শেষ বিশ্বকাপ। ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন এই গোলরক্ষক এবার শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছেন।

আরও পড়ুন: সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বয়স বর্তমানে ৩৪ বছর। চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে দলে ফিরে আসা নেইমারের এটি শৈশবের স্বপ্ন পূরণের শেষ সুযোগ। ইনজুরির কারণে বর্তমানে তিনি দলের একমাত্র প্রধান ভরসা নন, এবারের বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা বা ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নকে টিকিয়ে রাখতে মরিয়া তিনি।

 

বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’-এর প্রাণপুরুষ ৩৫ বছর বয়সী কেভিন ডি ব্রুইনও তার চতুর্থ এবং সম্ভবত শেষ বিশ্বকাপটি খেলছেন।

 

আরও পড়ুন: এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা

নেদারল্যান্ডসের অধিনায়ক ৩৪ বছর বয়সী ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক এবারের আসরে গোল করে টুর্নামেন্ট শুরু করেছিলেন, কিন্তু শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে তার বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টেনেছেন।

 

লিভারপুলের সাবেক দুই সতীর্থ মিসরের মোহাম্মদ সালাহ এবং সেনেগালের সাদিও মানে তাদের ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। ৩৪ বছর বয়সী সালাহর দক্ষতায় মিসর দীর্ঘ খরা কাটিয়ে নকআউটে পৌঁছেছে। অন্যদিকে, সেনেগালকে টানা তিনটি বিশ্বকাপে নিয়ে আসা ৩৪ বছর বয়সী সাদিও মানে এবার দেশের হয়ে শেষ চেষ্টা চালাচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার ৩৩ বছর বয়সী অধিনায়ক সন হিউং-মিন তাঁর চতুর্থ বিশ্বকাপ খেলছেন। কিন্তু এবারের গ্রুপ পর্ব থেকেই তিনি ছিটকে গেছেন এবং ফর্মহীনতার কারণে শেষ ম্যাচে একাদশে জায়গাও হারিয়েছেন।

আরও পড়ুন: ‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

এই ১০ মহাতারকার বিদায়ের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের একটি সোনালি অধ্যায় শেষ হতে চলেছে, যা কোটি ভক্তের হৃদয়ে এক অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটি টাকা জরিমানার বিধান বাতিল করে সাইবার সুরক্ষা আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


কোটি টাকা জরিমানার বিধান বাতিল করে সাইবার সুরক্ষা আইন পাস

কোটি টাকা জরিমানার বিধান বাতিল করে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সর্বশেষ মূল আইনের ২০ ধারায় এক কোটি টাকা জরিমানার বিধান ছিল।

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বাজেট অধিবেশনে উত্থাপনের পর সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। বিলটি সংসদে উপস্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

এর আগে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন এবং ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনের ২০ ধারায় কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল।

সর্বশেষ ২০২৬ সালের ১০ এপ্রিল পাস হওয়া ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারায় বলা হয়েছিল, কেউ যদি সাইবার স্পেসে জুয়া পরিচালনার উদ্দেশ্যে কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা করেন, জুয়ায় অংশ নেন অথবা এ কাজে সহায়তা বা উৎসাহ দেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

এমনকি এই আইনে জুয়ার বিজ্ঞাপনে অংশগ্রহণ বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচারণা চালালেও তা অপরাধের আওতায় পড়ত। এই অপরাধের শাস্তি হিসেবে অনধিক দুই বছর কারাদণ্ড, অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছিল। এই ধারাটি বিলুপ্ত করে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি পাস করা হয়। ধারাটি বিলুপ্ত করার কারণ হিসেবে ফকির মাহবুব আনাম ব্যাখ্যা দেন মন্ত্রী।

এসময় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সংসদে পাস হওয়ার কারণে সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ সংসদে পাস করা হয়।

সুরক্ষিত রাখার লক্ষ্যেই ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছিল। তবে ডিজিটাল ও অফলাইন—উভয় মাধ্যমে জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধ আরও কঠোর ও সুনির্দিষ্টভাবে দমনে সরকার পৃথক আইন করার সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে একটি স্বতন্ত্র ও বিস্তারিত আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। নতুন বিশেষায়িত আইন কার্যকর হলে একই অপরাধের বিষয়ে একাধিক আইনের প্রয়োগজনিত ওভারল্যাপ বা আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে। সে কারণেই সাইবার সুরক্ষা আইন থেকে সংশ্লিষ্ট ২০ ধারা বাতিলের প্রস্তাব আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের চমকের পর এবার কি রূপালি পর্দায় জুড বেলিংহ্যাম?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


বিশ্বকাপের চমকের পর এবার কি রূপালি পর্দায় জুড বেলিংহ্যাম?

চলমান ফুটবল বিশ্বকাপে মাঠ মাতানোর পাশাপাশি এবার মাঠের বাইরেও এক মহাচমক দিলেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। মাত্র ২৩ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার নিজের খেলা দিয়ে ফুটবল বিশ্বে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন। তবে এবার তিনি ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে হলিউডের রূপালি পর্দায় পা রাখার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। আর সেই সাথে স্পষ্ট করে দিয়েছেন, কোন চরিত্রে অভিনয় করা তার আজন্মের স্বপ্ন। যুক্তরাষ্ট্রে ফক্স চ্যানেলের বিশেষ অনুষ্ঠান ‘ওয়ার্ল্ড কাপ আফটার আওয়ার্স’-এ জনপ্রিয় উপস্থাপক জেমস কর্ডেনের সাথে এক আড্ডায় বেলিংহ্যাম তার এই সুপ্ত বাসনার কথা জানান। তিনি বলেন, ফুটবল ছাড়া অন্য কোনো বিষয়ে তেমন একটা ভাবা না হলেও, সুযোগ পেলে তিনি অবশ্যই সিনেমায় অভিনয় করতে চান। তার সবচেয়ে বড় স্বপ্ন হলো বিশ্বখ্যাত ব্রিটিশ স্পাই ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করা। শন কনারি থেকে শুরু করে রজার মুর; বন্ড সিরিজের সব সিনেমা তিনি দেখেছেন এবং এই চরিত্রের প্রতি তার ভালোবাসা দীর্ঘদিনের। উপস্থাপক জেমস কর্ডেন যখন তাকে অভিনয়ের একটা ছোট্ট মহড়া দিতে বলেন, বেলিংহ্যামও বেশ আত্মবিশ্বাসের সাথে জেমস বন্ডের সেই বিখ্যাত সংলাপ, ‘মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড’ আওড়ে শোনান। শুধু তাই নয়, ‘আ ফিউ গুড মেন’ সিনেমা থেকে জ্যাক নিকোলসনের ঐতিহাসিক সংলাপও দারুণভাবে ফুটিয়ে তোলেন তিনি। বেলিংহ্যামের এই হলিউডপ্রীতি এবং সাবলীল অভিনয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) রীতিমতো ঝড় তুলেছে। ভক্তরা তার এই আত্মবিশ্বাসের প্রশংসা করে বলছেন, ২০২৬ সালের এই নতুন রূপের বেলিংহ্যামকে দেখার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিলেন না। অনেকে তো তাকে সরাসরি পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চেয়ে নির্মাতাদের উদ্দেশ্যেও বার্তা পাঠাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ‘ছোট বিল্লাল’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ‘ছোট বিল্লাল’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অধীনে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ১২০ টাকাসহ মো. বিল্লাল ওরফে 'ছোট বিল্লাল' (২৩) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (২৯ জুন) রাত ২টা ২০ মিনিটের সময় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হরিগঞ্জ (আনন্দ বাজার) মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিল্লাল দামোদরদী গ্রামের বাসিন্দা। গভীর রাতে হরিগঞ্জ মোড়ের পাকা রাস্তা থেকে ছোট বিল্লালকে গ্রেপ্তার করা হয়। এই সময়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার করা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের

 

বিশ্বকাপে ২৮ বছর পর খেলতে এসে নরওয়ের শুরুটা ছিল দুর্দান্ত, প্রথম দুই ম্যাচের জয়ের পর সবশেষে ফ্রান্সের বিপক্ষে তারা বড় ব্যবধানে হারতে হয়েছিল। নকআউট পর্বের শেষ ৩২-এর লড়াইয়ে, আজ নরওয়েজিয়ানদের জন্য শৃঙ্খলা মেনে চলার আর কোন সুযোগ নেই।

আজ যুদ্ধে জয়ী হলে তারা শেষ ষোলোতে প্রবেশ করতে পারবে, হারলে বিদায় নিতে হবে নরওয়ের। আজ নরওয়ের প্রতিপক্ষ হল আইভরি কোস্ট। ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে যাচ্ছে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায়।

১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে এসে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য ছুঁতে মরিয়া নরওয়ে। এর আগে তারা বিশ্বমঞ্চে একবার শেষ ষোলোতে খেলেছিল। আর্লিং হলান্ডের হাত ধরে তারা এবার আরও বড় স্বপ্ন আকাঙ্ক্ষা করছে।

গ্রুপ ‘আই’ এর রানার্সআপ হয়ে নকআউট পর্বে তারা নিজেদের স্থান নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-১ গোলে জয়, পরের ম্যাচে সেনেগালের বিরুদ্ধে ৩-২ ব্যবধানের জয় পায় তারা। তবে সবশেষ ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলে পরাজিত হলেও, রানার্সআপ হয়ে পরের রাউন্ডে তাদের স্থান নিশ্চিত করেছে।

আইভরি কোস্ট এবার তাদের আটকে দেওয়ার জন্য প্রস্তুত। ২০০৬ থেকে ২০১৪ সালের বিশ্বকাপগুলোতে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল, এবার তারা প্রথম নকআউটের স্বাদ নিতে যাচ্ছে। গ্রুপ পর্বের সময় তারা মাত্র ৩ মিনিট ২৯ সেকেন্ডের জন্য পিছিয়ে ছিল, সেটাও শক্তিশালী জার্মানির বিপক্ষে।

গ্রুপ ‘ই’ তে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ করে জয় পেয়ে, দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হারলেও, গ্রুপপর্বের শেষ ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে নকআউট পর্বে প্রবেশ করে আইভরি কোস্ট।

এবারের বিশ্বকাপে রেকর্ড ৯টি আফ্রিকান দেশ শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে এবং আইভরি কোস্টের লক্ষ্য আফ্রিকার এই অবিশ্বাস্য দৌড়কে আরও সামনে এগিয়ে নেওয়া।

কাগজ-কলমের হিসেবে নরওয়ে ফেভারিট। ফিফা র‍্যাঙ্কিংয়ে আইভরি কোস্টের তুলনায় এগিয়ে আছে নরওয়ে। লাইভ র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে অবস্থান করছে তারা, অন্যদিকে আইভরি কোস্টের অবস্থান ৩১ নম্বরে। নরওয়ের আক্রমণভাগের তারকা আর্লিং হলান্ড প্রথম ২ ম্যাচে ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অন্যতম ফেভারিট। অধিনায়ক মার্টিন ওডেগার্ডও ২টি অ্যাসিস্ট করে নেতৃত্ব দিচ্ছেন।

আইভরি কোস্টের প্রধান কাজ হল হলান্ডকে ডি-বক্সের ভিতরে আটকে রাখা। তাদের পক্ষে সর্বোচ্চ ২টি গোল করেছে নিকোলাস পেপে।

এছাড়া আমাদ দিওলো ও ফ্রাঙ্ক কেসিয়ে ১টি করে গোল করেছে। ১৯ বছর বয়সী ইয়ান দিওমান্দে বিশ্বকাপে আইভরি কোস্টের মূল চালিকাশক্তি হয়ে উঠেছেন। তিনি আরবি লাইপজিগ থেকে পিএসজিতে যাওয়ার গুঞ্জনে রয়েছেন এবং মাঝমাঠ থেকে একাই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিচ্ছেন।

আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে বলেন, ‘আমাদের শক্তির মূল জায়গা হলো, দলের যেকোনো খেলোয়াড় গোল করতে পারে। এটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য দারুণ কার্যকর। বেঞ্চ থেকে আসা খেলোয়াড়রাও ম্যাচে বড় ভূমিকা রাখতে পারছে।‘

ফায়ে বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে সম্মান করি। তারা খুবই গোছানো দল, ব্যক্তিগতভাবে সবাই দারুণ এবং সুযোগ পেলে গোল করতে পারে। তবে আমাদেরও শারীরিক শক্তি রয়েছে। আমরা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করব।’

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। ইউরোপীয় দলগুলোর বিরুদ্ধে খেলা শেষ ৫ বিশ্বকাপ ম্যাচের মাত্র ১টিতে জয়ী হয়েছে আইভরি কোস্ট। অন্যদিকে, আফ্রিকান দেশগুলোর বিপক্ষে ১৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে হেরেছে নরওয়ে (৯ জয়, ৮ ড্র)।

সবশেষ ফ্রান্সের বিপক্ষে ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে বড় পরিবর্তন এনেছিলেন নরওয়ের কোচ স্তল সুলবাকেন। আজ বাঁচার লড়াইয়ে হলান্ডসহ গুরুত্বপূর্ণ সব ফুটবলার ফিরবেন এই ম্যাচে।

নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেন, ‘আমাদের তাদের শারীরিক শক্তির সাথে টেক্কা দিতে হবে। কারণ, তারা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হবে, যে দল একটু ভাগ্যের সহায়তা পাবে তাদের জয়ী হওয়া সম্ভব।’

এই ম্যাচের বিজয়ী দল শেষ ১৬-এর লড়াইয়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে। সোমবার রাতে জাপানকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।

সম্ভাব্য একাদশ:

নরওয়ে: অরিয়ান হাস্কিয়োল্ড নাইল্যান্ড (গোলকিপার); মার্কুস হোমগ্রেন পেদারসেন, ক্রিস্টোফার ভাসবাক আয়ের, তোরবিয়র্ন হেগগেম, ডেভিড মোলার উলফ; মার্টিন ওডেগার্ড, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরেস্নেস; আলেকসান্ডার সরলথ, আর্লিং হলান্ড, আন্তোনিও নুসা।

আইভরি কোস্ট: ইয়াহিয়া ফোফানা (গোলকিপার); গ্যুয়েলা দোয়ে, ওডিলন কসুনু, ওসমান দিওমান্দে, ঘিসলাঁ কোনান; ইব্রাহিম সাঙ্গারে; আমাদ দিওলো, ফ্রাঙ্ক কেসিয়ে, ক্রিস্ট ইনাওয়া ওলাই, ইয়ান দিওমান্দে; নিকোলাস পেপে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%