ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ, এরপর রিয়ালের গোল উৎসব


নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ, এরপর রিয়ালের গোল উৎসব

নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে রিয়াল মাদ্রিদ ও মালাগার ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের উৎসবে মেতে ওঠে স্বাগতিকরা। মালাগাকে ৪-০ গোলে হারিয়ে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মাদ্রিদ। ১৯ মিনিটে জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মাত্র চার মিনিট পর মালাগার গোলরক্ষক আলফনসো হেরেরার আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

৩০ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস থেকে কিলিয়ান এমবাপে গোল করলে রিয়াল ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মাদ্রিদ।

আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম

দ্বিতীয়ার্ধে মালাগা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি। প্রতিআক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা। এমনকি একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

অন্যদিকে, রিয়াল সুযোগ তৈরির পাশাপাশি ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখে। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামা আরদা গুলার যোগ করা সময়ে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে তিন ম্যাচে তিনটি জয় নিয়ে ৯ পয়েন্টে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন: টাইব্রেকার রোমাঞ্চে চেলসিকে কাঁদিয়ে শেষ আটে লিভারপুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির মুজিব হলে ডাকসুর উদ্যোগে স্থাপন করা হলো কম্পিউটার ল্যাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ এম


ঢাবির মুজিব হলে ডাকসুর উদ্যোগে স্থাপন করা হলো কম্পিউটার ল্যাব

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর উদ্যোগে আধুনিক প্রযুক্তির কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হয়েছে। এই ল্যাবটি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ এবং ই-লাইব্রেরি সুবিধা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’-এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ এবং এজিএস মুশফিকুর রহমান তাজওয়ারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ল্যাবটি ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের সার্বিক বাস্তবায়নে এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের সহযোগিতায় স্থাপন করা হয়েছে। নতুন এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে আবাসিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।

মাজহারুল ইসলাম মন্তব্য করেন, "শিক্ষার্থীদের একাডেমিক কাজের পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ, অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং প্রয়োজনীয় ডিজিটাল রিসোর্স ব্যবহারে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আরও উল্লেখ করেন যে, এটি শিক্ষার্থীদের জন্য একটি ই-লাইব্রেরি হিসেবেও ব্যবহৃত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীকে কিল-ঘুষি ও লাথি! সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:০২ এম


নারীকে কিল-ঘুষি ও লাথি! সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক নারীকে ঘিরে কয়েকজনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং একপর্যায়ে তাকে কিল, ঘুষি ও লাথি মারার দৃশ্য দেখা যাচ্ছে। বিভিন্ন পোস্টে ওই নারীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দাবি করা হলেও, ভিডিওটির স্থান, সময় ও ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যদি ভিডিওটির দৃশ্য সত্যিই কোনো দায়িত্ব পালনরত নারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা হয়ে থাকে, তাহলে এটি নিঃসন্দেহে উদ্বেগজনক এবং রাষ্ট্রের প্রশাসনিক শৃঙ্খলার জন্য ভয়াবহ বার্তা। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেবল একজন ব্যক্তি নন, তিনি রাষ্ট্রের আইন ও প্রশাসনের প্রতিনিধিত্ব করেন। দায়িত্ব পালনরত একজন কর্মকর্তাকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত বা আক্রমণ করার অভিযোগ প্রমাণিত হলে সেটি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা যায় না। এখন প্রশ্ন উঠছে, আইন প্রয়োগকারী একজন কর্মকর্তাই যদি দায়িত্ব পালনের সময় নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আইন, প্রশাসন এবং নাগরিক শৃঙ্খলা-এসবই একটি রাষ্ট্রের ভিত্তি। অভিযোগ, বিরোধ কিংবা ক্ষোভ থাকলে তার প্রতিকার পাওয়ার জন্য আইনগত পথ রয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা বা মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার সত্যতা, ভিডিওর প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় দ্রুত যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা জরুরি।

অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, ভবিষ্যতে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। কারণ রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মকর্তার ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি আইন, শৃঙ্খলা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি কতটা গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং প্রকৃত সত্য উদঘাটনে কী পদক্ষেপ নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষককে পেটানোর অভিযোগ, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৫ এম


শিক্ষককে পেটানোর অভিযোগ, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

 

শিক্ষক পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মিজানুর রহমান নামের এক কলেজ শিক্ষককে তুলে নিয়ে পেটানো হয়েছে। এই ঘটনার পর থেকে ওই শিক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার পাহাড়তলী কলেজে এই ঘটনাটি ঘটে, তবে বিষয়টি রোববার বিকেলে প্রকাশ্যে আসে। খুলশী থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "আমরা ঘটনাটি শুনেছি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখছি।"

ভুক্তভোগী শিক্ষক মিজানুর রহমান জানান, শনিবার তিনি পাহাড়তলী ডিগ্রি কলেজে ক্লাস নিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে কলেজ থেকে তুলে নিয়ে যায়। তিনি জানান, ওই যুবকেরা ওয়াকিল হোসেন বগার অনুসারী। তারা কলেজের অধ্যক্ষসহ কয়েকজনকে ভিডিও কলে রেখে তাকে পেটাতে শুরু করে এবং বলতে থাকে, "এই দেখেন পেটাচ্ছি।"

মিজানুর রহমান বলেন, "আমি কলেজের দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি গণমাধ্যমে কথা বলায় বগা আমাকে তুলে নিয়ে পিটিয়েছেন। প্রথমে ইমন, ফয়সালসহ কয়েকজন ছেলে আমাকে কলেজের কক্ষ থেকে তুলে নেন এবং একটি অজ্ঞাত স্থানে নিয়ে পেটাতে থাকেন। পেটানোর সময় তারা অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার ও শিক্ষক মনির আহম্মদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তারা আমাকে আর চাকরি করতে দেবেন না বলেও হুমকি দেন।"

এ বিষয়ে জানতে ওয়াকিল হোসেন বগাকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

খুলশী থানার ওসি আব্দুর রহিম বলেন, "আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ওই শিক্ষকের সঙ্গে কলেজের অধ্যক্ষের বিরোধ চলছিল। ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কেন তার ওপর হামলা করা হয়েছে এবং কারা জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পপতি হাজী গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ এম


শিল্পপতি হাজী গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট শিল্পপতি হাজী গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের সময়ে তিনি শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

তার উদ্যোক্তা জীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান পপুলার জুট মিলস ও পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড। পরবর্তীতে বীমা ও আর্থিক খাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পিপলস ইন্স্যুরেন্স। তিনি পূবালী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

মৃত্যুর ১৬ বছর পরও তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাকে মানুষের কাছে গভীর শ্রদ্ধায় স্মরণীয় করে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%