ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নতুন কমিশনের অধীনে দুদকে গতি ফিরছে, বেড়েছে মামলা ও সম্পদ অবরুদ্ধের পরিমাণ


নতুন কমিশনের অধীনে দুদকে গতি ফিরছে, বেড়েছে মামলা ও সম্পদ অবরুদ্ধের পরিমাণ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) গতি ফিরেছে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের পাশাপাশি অবৈধ সম্পদ শনাক্ত, ক্রোক ও অবরুদ্ধের কার্যক্রমে।

নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১৩৯টি নতুন মামলা অনুমোদন করা হয়েছে, ৪৭টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং আদালতের আদেশে ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।

চলতি বছরের ১৯ আগস্ট নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ৩১ অক্টোবর পর্যন্ত ৪৬২ জনকে আসামি করে ১৩৯টি মামলা অনুমোদন করেছে কমিশন। একই সময়ে ১৭১ জনের বিরুদ্ধে ৪৭টি অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন: আ.লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ: ড. মির্জা গালিব

দুদকের নিয়ন্ত্রণ কক্ষ এবং সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পৃথক প্রতিবেদন বিশ্লেষণ করে কমিশনের সাম্প্রতিক কার্যক্রমের এ চিত্র পাওয়া গেছে।

মামলা অনুমোদন, নতুন অনুসন্ধান শুরু, অভিযোগপত্র দাখিল এবং সম্পদ বিবরণী দাখিলের আদেশের পাশাপাশি আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ ক্রোক ও অবরুদ্ধের তথ্য কমিশনের কার্যক্রমের পরিধি তুলে ধরছে।

চলতি বছরের ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পরে ১৭ আগস্ট সরকার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। নতুন কমিশনের সদস্যরা ১৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে যোগদানপত্র জমা দেন। পরদিন ১৯ আগস্ট তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলের জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন কুঁড়ির ১০ ইভেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


স্কুলের জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন কুঁড়ির ১০ ইভেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করে তুলতে নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি রোববার (২২ নভেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে ক্রীড়াবিদদের চিকিৎসা সুবিধার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান।

মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকার নিশ্চিত করছে যে, অর্থের অভাবে কোনো খেলোয়াড় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। খেলোয়াড়দের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। সরকারের লক্ষ্য খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলা।

তিনি আরও জানান, "ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চলছে, যাতে ক্রীড়া কার্ডে নতুন সুযোগ-সুবিধা যুক্ত করা যায়। সরকারের এসব উদ্যোগের মাধ্যমে খেলোয়াড়রা খেলায় মনোযোগ দিতে পারবেন এবং ক্রীড়াক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।"

মো. আমিনুল হক বলেন, এশিয়ান গেমস, অলিম্পিকের মতো আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশ যাতে কোয়ালিফাই করতে পারে, সেজন্য সারা বছর ক্যাম্প পরিচালনা করা হবে। জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে।

তিনি উল্লেখ করেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল থেকেই খেলাধুলায় পারদর্শী হয়ে উঠতে পারে।

এছাড়া, তিনি জানান, ক্রীড়া ক্ষেত্রে যারা অতীতে দেশের জন্য অবদান রেখেছেন, তাদের জন্য প্রথমবারের মতো ভাতা প্রদান করা হবে। আগামী জানুয়ারি থেকে এই ভাতা প্রদান শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ২৪

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য প্রকাশ করে। সংস্থাটির মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যের একটি এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্যে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

মানজো এজেকি নিখোঁজ ব্যক্তির সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি। তবে তিনি জানিয়েছেন যে, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছিলেন, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

মুসা মোহাম্মদ বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকাটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া নৌযাত্রা বন্ধ করতে হবে। তিনি মন্তব্য করেন, "কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।"

নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তাবিধির যথাযথ প্রয়োগ না থাকার কারণে দেশটিতে ত্রুটিপূর্ণ নৌযান চলাচল এবং যাত্রীদের লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণের ঘটনা ঘটে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


লালমনিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

লালমনিরহাট, ২২ নভেম্বর ২০২৬ : সদর উপজেলায় ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে দুই জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার ও বসুনিয়াবাড়ী এলাকার মাঝামাঝি সময়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গরু ব্যবসায়ী ফজলুল হক (৫০) এবং মোটরসাইকেল আরোহী এমদাদুল হক (৫০) রয়েছেন। ফজলুল হক সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া মৌজার খোঁড়াগাছ এলাকার বাসিন্দা। তিনি মনজুর আলীর পুত্র এবং স্থানীয় মাছ ব্যবসায়ী ফজলের ছোট ভাই। অপরদিকে, এমদাদুল হক একই ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকার আব্দুস সোবাহানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাক গরুবাহী নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই ঘটনায় তিনটি যানবাহনই সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক মারা যান। গুরুতর আহত এমদাদুল হককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। এ সময় নছিমনে থাকা একটি গরুও মারা যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) খাদিমুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে নিহত ফজলুল হকের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেফ্রিসের প্রতিশ্রুতি: ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে আইন প্রণয়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


জেফ্রিসের প্রতিশ্রুতি: ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে আইন প্রণয়ন

মার্কিন ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী বছর তিনি প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ্রিস উল্লেখ করেন, ‘ওয়েস্ট ব্যাংক সেটলার ভায়োলেন্স প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট’ নতুন কংগ্রেসের শুরুর দিকে আইন প্রণয়নের অগ্রাধিকারগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত। তিনি জানান, পশ্চিম তীরে ইসরাইলের সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক ককাসের সদস্যদের কাছ থেকে এ বিলের প্রতি জোরালো সমর্থন পাওয়া যাবে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নেমে আসা বিপর্যয়কে ‘অগ্রহণযোগ্য ও আমেরিকান মূল্যবোধের পরিপন্থি’ বলে অভিহিত করেন জেফ্রিস। একই সঙ্গে তিনি মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, আবাসন সহায়তা এবং বিশুদ্ধ পানি ও নির্মল বাতাস নিশ্চিত করার সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

জেফ্রিসকে জানতে চাইলে, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ আরোপ এবং বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বৃহত্তর নিষেধাজ্ঞার প্রস্তাবসংবলিত ‘ব্লক দ্য বম্বস’ ও ‘স্টপ দ্য সেটেলমেন্টস’ বিলের প্রতি তার সমর্থন রয়েছে কি না, তিনি জানান, এ বিষয়ে তিনি এখনো কোনো অবস্থান নেননি। আঞ্চলিক সংঘাতে ব্যবহৃত হয় এমন মার্কিন অস্ত্র রপ্তানি বন্ধের দাবির বিষয়ে তিনি বলেন, বর্তমান নীতি ‘টেকসই নয়’ এবং এতে পরিবর্তন আনা প্রয়োজন।

এদিকে, প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হিসেবে হাকিম জেফ্রিসকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে ডেমোক্র্যাটদের উদ্দেশে করা একটি পিটিশনে ১০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। গত মাসে প্রকাশিত ইকোনমিস্ট/ইউগভের এক জনমত জরিপে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের মধ্যে জেফ্রিসের প্রতি সমর্থনের হার মাত্র ২৬ শতাংশ। সমালোচকদের মতে, তার জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ ইসরাইলের প্রতি তার জোরালো সমর্থন। ইসরাইলপন্থি লবিং সংগঠন আমেরিকান ইসরিইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপ্যাক) তার নির্বাচনি প্রচারাভিযানে অর্থায়ন করে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%