০৯:৪৫ পি.এম
ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনে প্রশাসন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে।
বুধবার (২২ জুলাই) ছাগলনাইয়া বাজারে এই অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।
এর আগে, সোমবার প্রথম দফার অভিযানে বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু এই ভবনটি অক্ষত থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ভবনটির বৈধতা ও লিজ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, একটি সমিতির নামে বরাদ্দ প্রাপ্ত ভবনটিতে পরবর্তীতে ইটের পার্টিশন দিয়ে একাধিক কক্ষ তৈরি করা হয়েছিল এবং ৫-৬ লাখ টাকা পর্যন্ত জামানতের বিনিময়ে ভাড়া দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকার পর সম্প্রতি সেখানে ছয়টি দোকান নির্মাণের কাজও শুরু হয়েছে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক। তিনি বলেছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যদি দখলমুক্ত স্থান পুনরায় দখল হয়ে যায়, তাহলে আরো জোরালো অভিযান চালানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের খবরে বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন