০৭:১৯ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একটি র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এর পর হাসপাতাল ও আশপাশের মার্কেটের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা তৈরি করা হয়।
এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
আসিফ আল জিন্নাত জানান, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, প্রত্যেকে তাদের নিজ নিজ বাড়ির আঙিনা ও চলাচলের রাস্তা পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন