০৭:৫৪ পি.এম
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও শেষ হয়নি, তবে দ্বিতীয় রাউন্ডের পর পাঁচ দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এর পেছনে প্রধান কারণ হচ্ছে ফিফার নতুন টাইব্রেকার নিয়ম, যা এবারের আসরে গ্রুপ পর্বের হিসাব-নিকাশকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে।
অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে পয়েন্ট সমান হলে প্রথমে গোল ব্যবধান বিবেচনা করা হতো। কিন্তু এবার ফিফা মুখোমুখি লড়াইয়ের ফলাফলকে (হেড-টু-হেড) সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ফলে কাগজে-কলমে কিছু দলগুলোর নকআউট পর্বে যাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে দ্বিতীয় ম্যাচের পর অনেক দলের নকআউট আশা শেষ হয়ে যাচ্ছে।
এখন পর্যন্ত বিদায় নিশ্চিত হওয়া দলগুলোর মধ্যে রয়েছে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান ও পানামা। সবশেষ দল হিসেবে বাদ পড়েছে পানামা। ঘানার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ১-০ গোলে হেরে তারা টানা দ্বিতীয় পরাজয়ের পর বিদায় নিশ্চিত করেছে।
আরও পড়ুন: রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হলেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম
সবচেয়ে হতাশাজনক অভিযান হিসেবে দেখা হচ্ছে তুরস্কের। আর্দা গুলার ও কেনান ইলদিজদের দল দুই ম্যাচে রেকর্ড ৬২টি শট নিয়েও গোলের দেখা পায়নি। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিরুদ্ধে ব্যর্থতার মূল্য দিতে হয়েছে এবং তারা বিশ্বকাপ থেকে ছিটকে যায়।
৫২ বছর পর বিশ্বকাপে ফিরে আসা হাইতিও টানা দুই হারে বিদায় নিয়েছে। একই পরিণতি হয়েছে তিউনিসিয়ার, যারা কোচ বদলিয়েও জাপানের বিরুদ্ধে বড় হার এড়াতে পারেনি।
অন্যদিকে, কঠিন গ্রুপে লড়াই করেও ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোল উদ্যাপন করতে পেরে সন্তুষ্ট থাকতে হয়েছে নবাগত জর্ডানকে। দুই ম্যাচ শেষ হওয়ার পর তাদের স্বপ্নও গ্রুপ পর্বেই থেমে গেছে।
আরও পড়ুন: হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৪৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন