ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আজ মার্কেট বন্ধ থাকবে যেসব এলাকায়


আজ মার্কেট বন্ধ থাকবে যেসব এলাকায়

ঢাকাতে কেনাকাটার প্রয়োজন হলে প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হতে পারে। তবে, কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থাকে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে, তা দেখে নিন।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট

আরও পড়ুন: কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড, দগ্ধ স্বামী-স্ত্রী ঢামেকে ভর্তি

পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।

আরও পড়ুন: মহাখালী বাস টার্মিনালে যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, আটক ট্রাফিক পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালী কলাতলা পানির ট্যাংকির সামনে অবস্থিত হেভেন কেয়ার হসপিটাল

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্যাদা

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ এম


পটুয়াখালী কলাতলা পানির ট্যাংকির সামনে অবস্থিত হেভেন কেয়ার হসপিটাল

প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। রোগীদের সেবা প্রদান করছে হেভেন কেয়ার হসপিটাল, যেখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান রয়েছে।

এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা উপলব্ধ রয়েছে এবং জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।

সেবার মান, আন্তরিকতা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে পটুয়াখালীর মানুষের স্বাস্থ্যসেবায় আস্থার প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলেছে হেভেন কেয়ার হসপিটাল।

ঠিকানা— কলাতলা পানির ট্যাংকির সামনে, পটুয়াখালী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গা সরকারি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ এম


আলফাডাঙ্গা সরকারি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগ বাড়ানো, ক্যাম্পাসে শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কলেজ ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী ৪ অক্টোবর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে ক্যাম্পাসে আসতে হবে। ইউনিফর্ম ছাড়া কিংবা সঙ্গে স্মার্টফোন নিয়ে কলেজে এলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আগামী ৪ অক্টোবর থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে। নির্ধারিত নিয়ম অমান্য করলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ার পাশাপাশি ক্যাম্পাসে শৃঙ্খলা আরও জোরদার হবে বলে মনে করছেন শিক্ষকরা। তাঁদের মতে, শ্রেণিকক্ষে স্মার্টফোনের ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে। তাই পাঠদানের পরিবেশ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ।

আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেন, স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা হলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠের প্রতি আরও মনোযোগী হবে। একই সঙ্গে ইউনিফর্মের বাধ্যবাধকতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি বজায় রাখতে সহায়ক হবে। কলেজের সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং কলেজে একটি সুন্দর একাডেমিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্টফোনের কারণে যাতে শ্রেণিকক্ষে পাঠদানে বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত ইউনিফর্ম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পরিচয়কে আরও সুস্পষ্ট করে। আশা করি, শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং কলেজের নিয়ম মেনে চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রণবীরের জন্মদিনে স্ত্রী আলিয়ার আদুরে বার্তা ও ছবি শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ এম


রণবীরের জন্মদিনে স্ত্রী আলিয়ার আদুরে বার্তা ও ছবি শেয়ার

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট বর্তমানে তাদের আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই পিরিয়ড ড্রামা নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বানসালি, যেখানে অভিনয় করেছেন এই তারকা দম্পতি। বর্তমানে তারা সিনেমাটির প্রচারে মনোনিবেশ করেছেন। এর মধ্যে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রণবীর কাপুরের জন্মদিন ছিল। স্বামীর জন্মদিন উপলক্ষে অভিনেত্রী আলিয়া ভাট একটি আদুরে বার্তা দিয়েছেন।

২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই ‘রণলিয়া’ দম্পতির ঘরে জন্ম নিয়েছে একটি মেয়ে, রাহা। তাদের প্রেম এবং সুখের দাম্পত্য জীবন এখনও অটুট রয়েছে। তবে কাজের দিক থেকে আলিয়া ভাটের তুলনায় রণবীর কাপুর কিছুটা বেশি ব্যস্ত।

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছাড়াও রণবীর কাপুর অভিনয় করছেন চার হাজার কোটি টাকার মেগাপ্রকল্প ‘রামায়ণ’-এ মুখ্য ভূমিকায়। সামাজিক মাধ্যম নেটদুনিয়ায় আলিয়া ভাটের পোস্টটি শেয়ার হওয়ার পর রণবীর আলোচনায় চলে আসেন। তার ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এমন ব্যস্ততার মধ্যেও ‘রণলিয়া’ দম্পতি নিজেদের জন্য কোয়ালিটি টাইম বের করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ছিল রণবীর কাপুরের বিশেষ দিন। এই দিনটিতে আলিয়া ভাট স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

বিনোদন জগতে প্রেমিক কিংবা স্বামী সাধারণত তাদের কোলে তুলে নিতে দেখা যায়, কিন্তু রণবীর কাপুরের ক্ষেত্রে দেখা গেল একটি ভিন্ন চিত্র। স্ত্রী আলিয়া ভাটের কোলে ঠাঁই পেয়েছেন রণবীর কাপুর, যা এই তারকা দম্পতির ভক্তদের মধ্যে নজর কাড়ছে।

আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বার্থডে স্পেশাল একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। সেখানেই রণবীর ও আলিয়ার মাখোমাখো সম্পর্ক ধরা পড়েছে। প্রথম ছবিতে দেখা যায়, ঘরের কোণে রাখা আর্মচেয়ারে বসে রণবীরকে পরম ভালোবাসায় কোলে তুলে ধরে রেখেছেন আলিয়া ভাট।

কালো স্লিভলেস গেঞ্জিতে রণবীর কাপুর এবং লাল পোশাকে আলিয়া ভাট একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে খুনসুটিতে মেতে আছেন। ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন— ‘শুভ জন্মদিন কিউটি’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি: শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ এম


এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি: শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স

টালিউডের পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব এবং অভিনেত্রী ইধিকা পাল তাদের কেমিস্ট্রি দিয়ে আবারও সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। দেব-শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় ইধিকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে এ অভিনেতাকে।

সামাজিক মাধ্যমে গানের একটি দৃশ্যে থাকা ইধিকার সঙ্গে কিছু রোমান্টিক পোজের ছবি প্রকাশ করেছেন অভিনেতা দেব। তবে শুধু দেব-ইধিকাই নয়, গানটিতে আরও নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। গঙ্গাবক্ষে ধারণ করা হাই-এনার্জির এ গান ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগে অভিনেতা দেবের সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানে দেব ও ইধিকার নাচ দর্শকদের নজর আকর্ষণ করেছিল। এবার ‘দেশু ৭’ সিনেমার ‘ইলিশ চন্দনা’য় আবার একসঙ্গে দেখা যাবে এ তারকা জুটিকে।

দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস' দুর্গাপূজার আমেজ বাড়ানোর উদ্দেশ্যে আগেভাগেই গানটি তার ভক্ত-অনুরাগীদের মাঝে প্রকাশ করেছে। আর তা নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে বেশ উন্মাদনা ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশের মতে, শুভশ্রীর চেয়ে ইধিকার সঙ্গেই বেশি মানিয়ে নিয়েছেন দেব।

দিন কয়েক ধরে সহ-অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রোমান্টিক পোজে ছবি দিয়ে আলোচনায় রয়েছেন দেব। ফাঁক-ফোকরে আলোচনায় উঠে আসছে তাদের পুরোনো প্রেম প্রসঙ্গও। তবে সমালোচকদের ধারণা— সিনেমার প্রচারের স্বার্থেই আগেই শুভশ্রীর সঙ্গে পর্দায় হওয়া ঘনিষ্ঠ ছবিগুলো প্রকাশ করছেন অভিনেতা দেব।

তবে ‘ইলিশ চন্দনা’ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বার্তা হলো— আসন্ন দুর্গাপূজা মাতাতে বিশেষ উৎসবের গান হিসেবে এটি মুক্তি দেওয়া হয়েছে। বলা হয়েছে— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%