১০:৪৬ পি.এম
মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন এবং রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘মোবাইল কোর্ট কার্যক্রমে দ্রুতকৃত সুপারিশ প্রদান কমিটির সভাপতি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা।
আরও পড়ুন: শরীয়তপুরে কথাসাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষে মাসব্যাপী অনুষ্ঠান শুরু
কমিটির সদস্যদের মাঝে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব।
‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কমিটির প্রধান দায়িত্ব হবে মোবাইল কোর্টের সাজার আপিল, রিভিশন এবং রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।
পাশাপাশি, মোবাইল কোর্ট পরিচালনার সহায়ক ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও সুপারিশ প্রণয়ন করবে কমিটি।
আরও পড়ুন: বিএসির সহযোগিতা বাউবির কার্যক্রমকে গতিশীল করবে: উপাচার্য
প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সভায় আমন্ত্রণ জানানোর ক্ষমতা থাকবে কমিটির।
কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি গঠনের আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: আইজিপি আলী হোসেন ফকির ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন