ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

হবিগঞ্জে খোয়াই নদীর ভাঙনে বিপর্যস্ত মানুষ, ত্রাণ নিয়ে পাশে দাঁড়ালেন কনটেন্ট ক্রিয়েটর হাফিজুর রহমান


হবিগঞ্জে খোয়াই নদীর ভাঙনে বিপর্যস্ত মানুষ, ত্রাণ নিয়ে পাশে দাঁড়ালেন কনটেন্ট ক্রিয়েটর হাফিজুর রহমান

হবিগঞ্জের বিভিন্ন এলাকায় খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

এটি টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে হয়েছে। সেইসঙ্গে নদীভাঙন ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং হাজারো পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

খোয়াই নদী হবিগঞ্জের গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে একটি, যা বর্ষা মৌসুমে প্রায়ই ভাঙন ও জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ

এই কঠিন পরিস্থিতিতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হাফিজুর রহমান বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি তাঁর স্বেচ্ছাসেবী দল নিয়ে ত্রাণসামগ্রী সংগ্রহ করেছেন এবং দুর্গত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।

খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন তারা।

এদিকে হবিগঞ্জের ইসলামি সংগীতশিল্পী শায়ের মিজান কাদরি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে দেশের সব স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক মানুষকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, সবাই এগিয়ে আসুন। হবিগঞ্জের বন্যাকবলিত মানুষের এই দুর্দিনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।"

আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়া ও ৮ পাচারকারী আটক

স্থানীয়রা জানান, অনেক এলাকায় এখনও মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। অনেক পরিবার নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকটে দিন কাটাচ্ছে।

তারা সরকার, প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষের প্রতি দ্রুত সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

দুর্গত মানুষের প্রত্যাশা, মানবিক সহায়তার এই উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং সবাই মিলে তাদের পাশে দাঁড়ালে দুর্যোগ মোকাবিলা অনেকটা সহজ হয়ে উঠবে।

আরও পড়ুন: প্রজন্মকে অপরাধী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ফখর উদ্দিন এমপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায়

মধুপুর পৌরসভার সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন, শুক্রবার (১০ জুলাই) মধুপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের নরকোনা পূর্ব পাড়া জামে মসজিদে মুসুল্লীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। নামাজের পূর্বে তিনি বক্তব্যও রাখেন।

পুর্বে, এই মসজিদের মুসল্লিদের জন্য অজুখানা ও বাথরুম নির্মাণের উদ্দেশ্যে অর্থ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন খন্দকার মোতালিব হোসেন। সেই প্রতিশ্রুতির আলোকে শুক্রবার মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন (এমপি) মহোদয়ের বরাদ্দ থেকে ৩ লক্ষ টাকা প্রদান করেন খন্দকার মোতালিব হোসেন।

এছাড়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন ভবিষ্যতেও এলাকার উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নামাজ শেষে, তিনি ৮নং ওয়ার্ডের নরকোনা পূর্ব পাড়ায় বিভিন্ন রাস্তা-ঘাট পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময়, তিনি এলাকার উন্নয়ন, জনগণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করার অঙ্গীকার তার রয়েছে এবং পৌরবাসীর কল্যাণে সকল প্রকার কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তার সঙ্গে পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আট বছর পর সচল হচ্ছে বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


আট বছর পর সচল হচ্ছে বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প

অবশেষে আট বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে গতি ফিরতে শুরু করেছে। এর ফলে দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলবাসীর লালিত স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব হবে। খুব শীঘ্রই সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথের নির্মাণ কাজ শুরু হবে, এবং জমি অধিগ্রহণ কার্যক্রমে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। ইতিমধ্যে ৫৬টি মৌজার যৌথ তদন্তও শেষ হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের প্রক্রিয়াও চলছে, এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। জমির মালিকদের মাঝে চেক বিতরণ কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।

নতুন সিরাজগঞ্জ-বগুড়া রেলপথটি উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। এটি শুধুমাত্র দুটি জেলার সংযোগ সৃষ্টি করবে না, বরং গোটা উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এখন সবার অপেক্ষা ট্রেনের হুইসিল বাজানোর।

বগুড়া জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জন্য ক্ষতিপূরণের টাকা বিতরণেও কাজ চলছে।

বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের আলোচনা নতুন নয়। যমুনা সেতু চালুর পর থেকে উত্তরাঞ্চলের সাথে ঢাকার সরাসরি রেল যোগাযোগের প্রয়োজনীয়তা অনুভূত হতে শুরু করে। বিভিন্ন সময়ে সম্ভাব্যতা সমীক্ষা, রুট নির্বাচন এবং কারিগরি বিশ্লেষণ করা হলেও প্রকল্পটি দীর্ঘ সময় ধরে ফাইল বন্দি ছিল।

২০১৮ সালের ৩০ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যার ব্যয় ছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। কিন্তু ভূমি অধিগ্রহণ ব্যয় বৃদ্ধি, নতুন অবকাঠামো সংযোজন এবং মূল্যস্ফীতির কারণে সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে ভূমির মূল্য এবং নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। প্রকল্পের গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে ভূমি অধিগ্রহণে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে। বগুড়া অংশে মোট ৪৮১ দশমিক শূন্য ৯ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে।

এখন পর্যন্ত বগুড়া সদর, শাজাহানপুর, শেরপুর, ও কাহালু উপজেলার মোট ৫৬টি মৌজার যৌথ তদন্ত সম্পন্ন হয়েছে। মাঠ জরিপ, ভিডিও ধারণ এবং মালিকানা যাচাই কাজও সম্পন্ন হয়েছে। গত ২২ জুন ভূমি অধিগ্রহণ বাবদ এক হাজার ৯৬৯ কোটি ১০ লাখ টাকার চেক বগুড়া জেলা প্রশাসকের কাছে এসেছে। এবার পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ কাজ চলছে।

প্রকল্পের আওতায় বগুড়া থেকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত প্রায় ৮৬ কিলোমিটার নতুন डুয়েলগেজ রেললাইন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এর সাথে লুপলাইন, নতুন স্টেশন, সেতু, কালভার্ট, সিগন্যালিং এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বহুল প্রত্যাশিত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের অপেক্ষায় এ অঞ্চলের মানুষ রয়েছে। বর্তমানে উত্তরাঞ্চলের মানুষের ঢাকায় যাতায়াতের জন্য প্রধান ভরসা হচ্ছে যমুনা সেতু হয়ে রেল ও সড়কপথ। কিন্তু অতিরিক্ত চাপ ও রুটের জটিলতার কারণে সময় এবং খরচ দুইটোই একসাথে বেড়ে যাচ্ছে। নতুন এই রেলপথ সিরাজগঞ্জ থেকে বগুড়া হয়ে আরও কয়েকটি উত্তরাঞ্চলের জেলার সাথে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের দূরত্ব অনেকটাই কমিয়ে আনবে।

সরাসরি সিরাজগঞ্জ-বগুড়া ট্রেন চলাচল শুরু হলে ঢাকা-বগুড়া যাত্রায় সময় প্রায় ৩ থেকে ৪ ঘন্টা কমে যাবে। বর্তমানে বগুড়া ও সিরাজগঞ্জের প্রকৃত দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার হলেও সরাসরি কোনো রেলপথ না থাকার কারণে ট্রেনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে পাবনা, সান্তাহার, নাটোর ও ঈশ্বরদী হয়ে প্রায় ১২০ কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে বর্তমানে ঢাকা থেকে বগুড়া পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব ১১২ কিলোমিটার কমে যাবে।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণের টাকা বিতরণ এখন শেষ পর্যায়ে। রেল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করতে চাইলে যেকোনো সময় জমি বুঝিয়ে দেওয়া যাবে। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সামগ্রিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় মানুষের চিকিৎসাসেবা দিতে যুবদলের মেডিকেল টিম গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


বন্যায় মানুষের চিকিৎসাসেবা দিতে যুবদলের মেডিকেল টিম গঠন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যা এবং পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি মেডিকেল টিম গঠন করেছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে এই মেডিকেল টিম দুর্গত মানুষের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

শুক্রবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর; সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই মেডিকেল টিম কাজ করবে।

মেডিকেল টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম।

এছাড়া, টিমের সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য সম্পাদক ডা. গালিব হাসান, স্বাস্থ্য সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন এবং সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. আল মামুন হাসান খান এমিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

 উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাত ধরে সামনে এগিয়ে চলবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মন্ত্রী বলেন, আমাদের একটি বৈশিষ্ট্যমন্ডিত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে উন্নয়ন প্রকৃতির সাথে সহঅবস্থান করবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানব কল্যাণ একই দিকপাল।

আজ শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক এবং তরুপল্লবের উদ্যোগে 'দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫' অনুষ্ঠানে, পদকপ্রাপ্তদের সম্মাননা এবং পুরস্কার তুলে দেন পরিবেশমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি জানান, ‘প্রকৃতি সংরক্ষণ এখন আর কোনো বিকল্প হয়ে দাঁড়ায়নি; এটি আমাদের জাতীয় দায়িত্ব। আজকের পুরস্কারপ্রাপ্তরা প্রমাণ করেছেন যে, একজন মানুষের নিষ্ঠা ও উদ্যোগও পরিবেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে সক্ষম। প্রকৃতি রক্ষা করার এই প্রচেষ্টাকে সমাজজুড়ে ছড়িয়ে দিতে হবে।’

তিনি আরো যোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নির্দেশনার আওতায় এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের বাস্তবায়নের অংশ হিসেবে আমরা 'ন্যাশনাল গ্রিন মিশন' বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করবে। তিনি পদকপ্রাপ্তদের 'সবুজ ভবিষ্যতের নির্মাতা' ও 'নীরব পরিবেশ যোদ্ধা' হিসেবে উল্লেখ করে জানান যে, তাদের এই নিষ্ঠা ও উদ্যোগ সমাজজুড়ে পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে এবং অন্যদের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫ পেয়েছেন জীববৈচিত্র্য গবেষণায় অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান (নিসর্গ পুরস্কার), টেকসই কৃষি চর্চায় 'প্রাণ বৈচিত্র্য খামার' (জীববৈচিত্র্য পুরস্কার), তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপণে মো. বাদশা মিয়া (বৃক্ষসখা সম্মাননা), ডিজিটাল মাধ্যমে পরিবেশ সচেতনতা সৃষ্টিতে উম্মে কুলসুম পপি (সবুজ সারথী সম্মাননা), প্রযুক্তিভিত্তিক উদ্ভিদ গণনায় সুমাইয়া মারিয়ম (নবীন নিসর্গী সম্মাননা) এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে অধ্যাপক ড. কাজী আহসান হাবিব (পরিবেশ কীর্তিমান সম্মাননা)।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্র্যাক ব্যাংক ও তরুপল্লবের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, পরিবেশবিদ, গবেষক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%