ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম


সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম নতুন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। সম্প্রতি এক সংবাদে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদ্যস হলেন তিনি।

এটি একটি গুরুত্বপূর্ণ পদ, যা সরকারি হিসাব-নিকাশ এবং ব্যয়ের স্বচ্ছতা তদারকির সঙ্গে যুক্ত। বুধবার (৮ জুলাই) সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

পরে এই প্রস্তাবটি কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এদিকে, হাফিজ ইব্রাহিমের সদস্য নির্বাচিত হওয়ায় দৌলতখান এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনিয়োগকারীদের সেবা প্রক্রিয়া সহজ করতে আসছে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:১২ এম


বিনিয়োগকারীদের সেবা প্রক্রিয়া সহজ করতে আসছে নতুন আইন

বিনিয়োগকারীদের জন্য সেবা নেওয়ার প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ খসড়া অনুমোদন করা হয়।

সভা শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ খসড়া আইনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

এ আইনের মাধ্যমে প্রস্তাবিত কর্তৃপক্ষ দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে উল্লেখ করে এতে বলা হয়েছে, আইনটির মূল লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করা। এর আওতায় অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও কার্যকরভাবে সমন্বয় করা হবে।

প্রস্তাবিত আইনটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ব্যবসা-সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ। এটি সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আইন বিনিয়োগ উন্নয়ন কার্যক্রমে বিদ্যমান নীতিগত অসামঞ্জস্যতা কমাবে। একই সঙ্গে বিভিন্ন সংস্থার কার্যপরিধির দ্বৈততা ও পুনরাবৃত্তি পরিহার করবে, সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় বাড়াবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড ও সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত বিনিয়োগ ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠা করা হবে।

বৈঠকে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীতের লক্ষ্য নির্ধারণ করে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’-এর খসড়ার অনুমোদন করা হয়।

এছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ রেখে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপুরের শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন রশিদ ও নবিরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:১৫ এম


শাপুরের শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন রশিদ ও নবিরা

বিরল এক রোগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লির এক হাসপাতালে মারা যান আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ এবং সাবেক পেস বোলার শাপুর জাদরান। আফগান দলের এই তারকা পেসার একদিন পরেই ৩৯ বছরে পর্দাপন করার কথা ছিল। মৃত্যুর পর শাপুরের দেহ উড়িয়ে নিয়ে যাওয়া হয় কাবুলে।

প্রাক্তন সতীর্থের শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়েন রশিদ খান ও মোহাম্মদ নবিরা। কাঁধে করে তারা শাপুরের কফিনও বইলেন। শাপুর প্রাণঘাতী ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) রোগে আক্রান্ত হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে তাকে দিল্লিতে নিয়ে আসা হয় এবং সেখানে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও চিকিৎসা চলাকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উল্লেখ্য, ২০১৭ সালে এক হামলার হাত থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। অজ্ঞাত আততায়ী তাকে উদ্দেশ করে গুলি চালিয়েছিল। কিন্তু অসুস্থতার বিরুদ্ধে যুদ্ধে তিনি হেরে যান।

বুধবার জাদরানের দেহ কাবুলে পৌঁছালে বিমানবন্দরের পক্ষ থেকে কফিন কাঁধে তুলে নেন রশিদ ও নবিরা। এছাড়া উপস্থিত ছিলেন আফগান ক্রিকেট সংস্থার সদস্য এবং জাদরানের পরিবার। বিমানবন্দর থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় ইদগাহ মসজিদে। সেখানে অন্তত ১ হাজার মানুষ শেষ বিদায়ে অংশ নেন। মসজিদ থেকে কাঁধে করে কফিন নিয়ে সমাধিস্থল পর্যন্ত যান আফগানিস্তানের প্রথম সারির ক্রিকেটার এবং জাদরানের পরিবারের সদস্যরা। মারানজান হিলে দাফন করা হয় আফগান ক্রিকেটের অন্যতম স্থপতিকে। চোখের পানিতে চিরবিদায় জানান রশিদ ও নবিরা।

২০০৯ সালে আফগানিস্তান ক্রিকেট দলের জন্য অভিষেক হয় শাপুর জাদরানের। রিফিউজি হয়ে দীর্ঘদিন পাকিস্তানে কাটিয়েছেন তিনি। এই সময় মোহাম্মদ নবি এবং দৌলত জাদরানদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু করেন। ২০০৯ সালে যখন আফগানিস্তান প্রথম ওয়ানডে খেলে, সেই দলে তিনি ছিলেন। আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডেতে ৪৩টি উইকেট এবং ৩৬টি টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট পেয়েছিলেন। মাত্র ৩৮ বছর বয়সেই থেমে গেল তার জীবন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রয়োজনে আবারও ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:১৮ এম


প্রয়োজনে আবারও ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ভবিষ্যতে যদি আবারও ইরানে হামলা চালাতে হয়, তাহলে তা অতীতের চেয়ে ‘আরও বেশি শক্তি’ প্রয়োগ করে করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক সামরিক অনুষ্ঠানে কাৎজ এই কড়া বার্তা দেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আকাশসীমায় আধিপত্য পুনরুদ্ধার এবং যেকোনো ধরনের হুমকি নির্মূলে যুদ্ধ পুনরায় শুরুর জন্য ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এই প্রসঙ্গে কাৎজ স্পষ্ট করে বলেন, "প্রয়োজনে তৃতীয়বারও হামলা চালানো হবে। যদি আমাদের আবারও ফিরতে হয়, তবে আমরা আরও বেশি শক্তি নিয়েই ফিরব।"

ইসরায়েলের এই ঘোষণার আগের রাতে (বুধবার) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সামরিক হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।

হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক শক্তি হ্রাস করা, যাতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতায় ইরান কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে। যুক্তরাষ্ট্রের এই অভিযানে পূর্ব ইরানের ইরানশাহর, বন্দর আব্বাস, কোনারক, চাবাহার, বুশেহর এবং উত্তর-পূর্ব ইরানের আক কালা শহরের ওপর হামলা চালানো হয়।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ার কারণে এই অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের রেফারি ও অফিশিয়ালদের নাম প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:২১ এম


আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের রেফারি ও অফিশিয়ালদের নাম প্রকাশ

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই হাইভোল্টেজ ম্যাচটি জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে ফিফা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্বে থাকছেন তিন পর্তুগিজ রেফারি, বিশেষ করে এবারের আসরে মাঠের বাইরে রেফারিং নিয়ে নানামুখী বিতর্ক চলার মধ্যেই।

ফিফার অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, এই ম্যাচের মূল রেফারির ভূমিকায় থাকবেন পর্তুগালের ৪৭ বছর বয়সী অভিজ্ঞ রেফারি জোয়াও পিনহেইরো। মাঠে তার দুই সহকারী হিসেবে লাইন সামলানোর দায়িত্বে থাকবেন আরও দুই পর্তুগিজ অফিশিয়াল ব্রুনো জেসুস এবং লুসিয়ানো মাইয়া।

পর্তুগিজ এই ত্রয়ীর পাশাপাশি ডাগআউটে চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। এছাড়াও রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রাখা হয়েছে কানাডারই মাইকেল বারওয়েগেনকে।

আগামী ১১ জুলাই কানসাস সিটির মাঠে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। রাউন্ড অব সিক্সটিনে মিশরকে ৩-২ ব্যবধানে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর টাইব্রেকারে লাতিন আমেরিকার দল কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে সুইসরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%