ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৬ যাত্রী onboard


উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৬ যাত্রী onboard

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠের নিকটবর্তী এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় পাইলটসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। হেলিকপ্টারটি বদরীনাথ থেকে দেরাদুনের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

প্রতিবেদন অনুযায়ী, চার্লি এক্স-রে কোম্পানির পরিচালিত হেলিকপ্টারটি হাতি পর্বতের কাছে নিখোঁজ হয়ে যায়। কর্তৃপক্ষ পরে হেলিকপ্টারটির সন্ধানে আরো দুটি হেলিকপ্টার মোতায়েন করে।

সংবাদমাধ্যম এএনআইকে যোশীমঠ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনোহর কানিয়াল জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টা ২১ মিনিটে যোশীমঠের মহকুমা প্রশাসনের কাছ থেকে চায়ি গ্রামের ওপরের এলাকায় হেলিকপ্টারটির জরুরি অবতরণ বা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (ইউকাডা) কর্মকর্তারা জানিয়েছেন, বদরীনাথ থেকে সাহাস্ত্রধারাগামী ট্রান্স ভারত হেলিকপ্টারটির অবস্থান চায়ি গ্রামের ওপরের সেনা ক্যাম্পের কাছে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন: পুনের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার, ৪ দালালের বিরুদ্ধে মামলা

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, হেলিকপ্টারটি যোশীমঠের নিকটবর্তী চায়ি গ্রামের পাশে বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধামি উল্লেখ করেছেন, তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইজিবাইক চোরচক্রের ৩ জন গ্রেফতার, ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ইজিবাইক চোরচক্রের ৩ জন গ্রেফতার,  ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম থেকে চোরাইকৃত চারটি ইজিবাইকসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাঁশগ্রামের মিরাজুল ইসলাম (৩০) রিফায়েত মোল্যা (১৬) ও সবুজ মোল্যাকে (৩৩) গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বাঁশগ্রামে অভিযান চালানো হয়। প্রথমে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রিফায়েত মোল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও দু’টি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর সবুজ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করে পুলিশ।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত ইজিবাইকসহ মালামাল জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, নড়াইলসহ আশেপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি এবং চালককে অজ্ঞান করে ছিনতাই হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিচ্ছেন। পুলিশ তৎপর হয়ে ব্যাটারিচালিত এসব ইজিবাইক উদ্ধারে অভিযান পরিচালনা করছে। এতে ভুক্তভোগীরা উপকৃত হচ্ছেন। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারকালে আটজন পাচারকারী আটক, উদ্ধার হলো বিপুল পরিমাণ সিমেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


মিয়ানমারে পাচারকালে আটজন পাচারকারী আটক, উদ্ধার হলো বিপুল পরিমাণ সিমেন্ট

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : কোস্ট গার্ড মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ আটজনকে আটক করেছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ জানিয়েছেন, চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটের কাছে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ আটজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে আরএসও-আরসা দ্বন্দ্বে যুবক মো. আয়াস খুন, আহত এক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


কক্সবাজারে আরএসও-আরসা দ্বন্দ্বে যুবক মো. আয়াস খুন, আহত এক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ ঘর থেকে মো. আয়াস (২২) নামের এক সদস্যকে ধরে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সদস্য ছিলেন। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের অপর এক আরএসও সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।

তিনি জানান, দিবাগত রাত ১২ টার দিকে আরসা সদস্যরা আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে হেফাজতে নিয়ে মারধর করে। মারধরের ফলে আয়াস ঘটনাস্থলেই নিহত হন। ছৈয়দ মোহাম্মদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

রিয়াজ উদ্দিন আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে আরসা সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম, হানিফসহ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেহবাগ ও দ্রাবিড়ের পুত্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


এশিয়া কাপে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেহবাগ ও দ্রাবিড়ের পুত্র

ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দলে স্থান পেয়েছেন দুই প্রাক্তন তারকা বীরেন্দ্র শেহবাগ ও রাহুল দ্রাবিড়ের পুত্র আর্যবীর শেহবাগ এবং অনভয় দ্রাবিড়। লক্ষ্ম্য রায়চন্দানি দলের অধিনায়ক হিসেবে এবং যশবর্ধন চৌহান সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ১৪ নভেম্বর, ওমানের মাসকাটে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যের পর ভারত আত্মবিশ্বাসের সঙ্গে এশিয়া কাপে অংশগ্রহণ করছে। সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চার দিনের সিরিজে ভারত ২-০ এবং এক দিনের সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের চার দিনের সিরিজে ভারত ১-০ ব্যবধানে জিতলেও এক দিনের সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার দিনের সিরিজে ভারতের অধিনায়ক রায়চন্দানি ছিলেন সবচেয়ে সফল ব্যাটসম্যান। তিন ইনিংসে তাঁর রান ছিল ২৫০, যার মধ্যে প্রথম ম্যাচে তিনি ২৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন। এক দিনের সিরিজে সহঅধিনায়ক যশবর্ধন চৌহান সর্বাধিক রান সংগ্রহ করেন, দুই ইনিংসে তাঁর রান ছিল ১৭৬, যার মধ্যে দ্বিতীয় ম্যাচে একটি শতক ছিল।

আর্যবীর শেহবাগও এক দিনের সিরিজে ধারাবাহিকতা প্রদর্শন করেছেন। তাঁর তিন ইনিংসে রান ছিল ২৮, ৪৭ ও ৩৪। উইকেটরক্ষক অনভয় দ্রাবিড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা দুই এক দিনের ম্যাচে ৩৮ ও ৯ রান করেন। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজে তিনি ৬৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন।

ভারতের দলে থাকা অন্যান্য ক্রিকেটারদের মধ্যে কুশাগ্র ওঝা, মানাল চৌহান এবং ডানহাতি মাঝারি গতির বোলার মোহিত উলভা সাম্প্রতিক সিরিজে নজর কেড়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম চার দিনের ম্যাচে ১০ নম্বরে ব্যাট করতে নেমে উলভা মাত্র ৮৪ বলে ৯২ রান করেছিলেন।

এশিয়া কাপে ভারত ‘এ’ গ্রুপে রয়েছে। তাদের সঙ্গে রয়েছে নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।

ভারতের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত আছেন লক্ষ্ম্য রায়চন্দানি (অধিনায়ক), আর্যবীর শেহবাগ, ভিকে বিনীত, যশবর্ধন চৌহান (সহঅধিনায়ক), কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), রজত বাঘেল (উইকেটরক্ষক), ভি যশবীর, আরিয়ান সাভসানি, মোহিত উলভা, কাব্য প্যাটেল, শাভিন বিনোদ ও ঈশান সুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%