০৮:৪৭ এম
রাজশাহীর বাঘা এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে নাসির উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান এই জরিমানা কার্যকর করেন।
তথ্য অনুযায়ী, উপজেলার পীরগাছা গ্রামের আফু সরকারের পুত্র নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে ভেজাল গুড় উৎপাদন করে আসছিলেন। তিনি গুড় তৈরির জন্য চিনি, মোনালিসা, বিভিন্ন ধরনের কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা এবং আটা ব্যবহার করতেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিরের কারখানায় অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপাদান জব্দ করে ধ্বংস করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন