০৬:৫৯ পি.এম
বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ সাড়ে চার কোটি টাকার বকেয়া পৌর কর আদায় করার উদ্দেশ্যে একটি ব্যতিক্রমধর্মী তিনদিনের কর মেলার আয়োজন করেছে।
রবিবার সকালে বাগেরহাট পৌরসভার প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন ফিতা কাটার মাধ্যমে এই কর মেলার উদ্বোধন করেন।
বাগেরহাট পৌরসভা চত্বরে তিনদিনের এই কর মেলা চলাকালীন, যদি কেউ বকেয়া পৌরকর পরিশোধ করেন তাহলে তাদের জন্য ১৫ শতাংশ নগদ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, পৌরসভার কর্তৃপক্ষের এই ব্যতিক্রমধর্মী কর মেলার আয়োজনের ফলে নাগরিকরা বেশ খুশি। এই কর মেলায় পৌরকর আদায়ের মাধ্যমে পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
বাগেরহাট পৌরসভার প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন জানান, বাগেরহাট পৌরসভায় মোট সাত কোটি ১৩ লাখ টাকার মধ্যে বর্তমানে বকেয়া পৌরকর রয়েছে চার কোটি ৫৬ লাখ টাকা। বকেয়া পৌর কর সঠিকভাবে আদায় করা না গেলে পৌরসভার নাগরিকদের নাগরিক সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না। তাই পৌরসভাকে সচল রাখার জন্য পৌর কর আদায় করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, বকেয়া পৌরকর আদায়ে গতি বাড়ানোর জন্য আমরা এই তিন দিনের কর মেলার আয়োজন করেছি। মেলার সময়, পৌর কর পরিশোধ করলে নাগরিকরা ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পেতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন