০৬:৫১ পি.এম
বেকারি শিল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা ব্যবসায়ীদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
রবিবার (৫ জুলাই) বগুড়ার দত্তবাড়ীতে জেলা বেকারি মালিকদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। বক্তারা সভায় ক্ষোভ প্রকাশ করে জানান, একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ফুটপাতে বৈধতা ছাড়া খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। এই কারণে শিল্পটি ধীরে ধীরে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে।
তারা আরও বলেন, দেশের অনেক খাদ্যশিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেকে এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যদি এভাবে চলতে থাকে, তবে দেশে বেকারত্ব দিন দিন বাড়তে থাকবে। এ শিল্পের কর্মসংস্থান সৃষ্টির ভূমিকা আর থাকবে না।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সভাপতি হাসান আলী আলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রেড অ্যান্ড বিস্কুট কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন (সিআইপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক, অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হান্নান মিয়া, গোলাম ফারুক তরফদার, আওলাদ হোসেন, কাওছার ভান্ডারী, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সচিব ফারুক হোসেন খান, বায়েজিদ শেখ, রেজাউল করিম, আলী আজমসহ অন্যান্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন