ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমের ফাঁদে ফেলে নারীকে নিয়ে ছাত্রাবাসে রবিন, অতঃপর...


প্রেমের ফাঁদে ফেলে নারীকে নিয়ে ছাত্রাবাসে রবিন, অতঃপর...

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে একটি ছাত্রাবাসে (মেস) আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক রাফিউজ্জামান রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জিত বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন বলেন, সোমবার দুপুর দুইটার দিকে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলমান।

আরও পড়ুন: বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত রাফিউজ্জামান রবিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষীখোলা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নারী স্বামী পরিত্যক্তা এবং তার একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়ুয়াপাড়া ১ নম্বর মসজিদ ও ২ নম্বর স্কুলের পাশে অবস্থিত একটি বহুতল ভবনের নিচতলার দুই রুমের ছাত্রাবাসে (মেস) ঘটনাটি ঘটে। তাকে কৌশলে গত ১৬ জুলাই ওই মেসে এনে আটকে রাখা হয়েছিল। সোমবার সকালে ওই নারী মেস থেকে পালিয়ে রাস্তায় চলে এলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, রবিন তাকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে চার দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেছে। তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি। তবে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আরও খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুন: বরগুনায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ১২ হাজার ৫০০ জেলে খাদ্য সহায়তার বাইরে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারধরে যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারধরে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরের ফলে রিফাত (১৮) নামের একজন যুবকের মৃত্যু ঘটে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা বেলা যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ি মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে।

মৃত যুবক রিফাত পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুর গ্রামের হাসেম মৃধার পুত্র। বর্তমানে রিফাত তার পরিবার নিয়ে রায়েরবাগ খানবাড়ি মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় একটি কারখানায় তিনি কর্মরত ছিলেন।

নিহত রিফাতের বাবা হাসেম মৃধা জানিয়েছেন, সন্ধ্যা বেলা রিফাত বাসার সামনে রাস্তার পাশে বসে ছিলেন। এসময় প্রতিবেশী শাকিল এসে তাকে উদ্দেশ্য করে বলেন, 'এখানে বসে কী করছিস, গাঁজা খাবি নাকি?' রিফাত এর জবাবে বলেন, 'আমি গাঁজা খাই না, তোরা খাস।' কথোপকথনের পর শাকিল রিফাতকে গালাগাল ও মারধর করতে শুরু করেন। প্রথম দফায় বিষয়টি মীমাংসা হয়ে গেলেও পরে শাকিল আবার এসে রিফাতকে কিল-ঘুষি ও লাথি মারলে তিনি অচেতন হয়ে পড়েন।

হাসেম মৃধা আরও জানান, এরপর তিনি ও তার আরেক ছেলে রিয়াজ রিফাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর রাত সোয়া ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত শাকিল একটি অটোরিকশা চালায় এবং মাদক সেবন করতেন। ঘটনার পর অভিযুক্ত শাকিল ও তার পরিবার পালিয়ে গেছেন, তাদের বাসায় তালা দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেল ইমামের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


ইরানে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেল ইমামের

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর মিরজাভেহতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় এক প্রখ্যাত সুন্নি ধর্মীয় নেতা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত ধর্মীয় নেতার নাম মোলভি মোহাম্মদ আনভার রিগি। তিনি ওই অঞ্চলের একটি মসজিদে শুক্রবারের জুমার নামাজের খতিব বা ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

এই ঘটনাটি ঘটেছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে, যে অঞ্চলটি দেশটির অন্যতম দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত এবং এখানে বিপুলসংখ্যক সুন্নি বালুচ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তেহরান সরকারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে, এই অঞ্চলে প্রায়ই সশস্ত্র গোষ্ঠী এবং জাতিগত বিদ্রোহীদের সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই হত্যাকাণ্ডকে একটি ‘সন্ত্রাসী কাজ’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, হামলার মূল উদ্দেশ্য ছিল অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করা এবং শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা।

হত্যাকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। হামলার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করতে ইতিমধ্যে আইন প্রয়োগকারী ও বিচার বিভাগীয় সংস্থাগুলো যৌথভাবে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, এই কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এ যেন এক হাত থেকে অন্য হাতে মশাল তুলে দেওয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


এ যেন এক হাত থেকে অন্য হাতে মশাল তুলে দেওয়া

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৩৯ বছর বয়সী মেসি গভীর দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনা সমর্থকদের দিকে। তারা ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে মেসির নাম ধরে গান গাইছিলে তখন। এক পর্যায়ে লামিনে ইয়ামাল আর্জেন্টিনার এই কিংবদন্তিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন, একে অপরকে জড়িয়ে ধরেন। তখন ঘটনাটি দেখতে এমন- 'যেন এক হাত থেকে অন্য হাতে তুলে মশাল দেওয়া হলো'।

বার্সেলোনার বর্তমান ১০ নম্বর জার্সিধারী ইয়ামালকে জড়িয়ে ধরছেন তাদের একসময় ১০ নম্বর জার্সির মালিক মেসি।

এটি ছিল অসাধরণ একটি মুহূর্তের ভিন্ন রূপ, যেখানে ২০০৭ সালের সেপ্টেম্বরে একটি দাতব্য ক্যালেন্ডার র‍্যাফেলের অংশ হিসেবে ২০ বছর বয়সী মেসিকে ছয় মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করাতে দেখা যায়।

এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে সেই ছবি ভাইরাল হয়েছে। সেই শিশু এখন ১৯ বছরের ইয়ামাল। আর মেসি হয়তো তার বিশ্বকাপ যাত্রার শেষ প্রান্তে। স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল আর্জেন্টাইন তারকা মেসির দুই দশকের ছোট। ইয়ামালের ক্যারিয়ার শুরু বলা যায়। মাত্র দুই বছর আগে ইউরো জিতে বিশ্বমঞ্চে পরিচিতি পাওয়ার পর এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের বৃত্তটি যেন পূর্ণ করলেন এই তরুণ।

ম্যাচ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন সময় কাটালেন মাঠে। বিশেষ করে তার তিন বছর বয়সী ছোট ভাইকে জড়িয়ে ধরার দৃশ্য ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। পুরো টুর্নামেন্টে ছোট ভাইয়ের উপস্থিতি দর্শকদের আলাদা নজর কাড়ে।

ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনা শিবিরে যখন কান্না তখন মেসিকে সান্ত্বনা দিতে এগিয়ে গিয়ে ২০০৭ সালের সেই ছবির কথাই ভক্তদের মনে করিয়ে দিলেন ইয়ামাল। সূত্র-খালিজ টাইমস ও বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মানববন্ধন নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:০৪ এম


রাজশাহীতে মানববন্ধন নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (২০ জুলাই) নগরীতে রাজশাহীবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ নাগরিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়েছে এ অঞ্চলের প্রয়োজন ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায়।

তারা উল্লেখ করেন, তাই প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা উত্তরাঞ্চলের মানুষের স্বার্থের পরিপন্থী হবে। বক্তারা অভিযোগ করেন, প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়বে।

সাথে সাথে, উত্তরাঞ্চলের লাখো বিদ্যুৎ গ্রাহক প্রয়োজনীয় সেবা গ্রহণে নানা ধরনের জটিলতার মুখে পড়তে পারেন বলেও বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, নেসকো কেবল একটি প্রতিষ্ঠান নয়; এটি উত্তরাঞ্চলের উন্নয়ন ও সেবাব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই কোনো ধরনের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় জনগণের মতামত এবং আঞ্চলিক বাস্তবতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

মানববন্ধন থেকে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

পাশাপাশি রাজশাহীর স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%