ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

এ যেন এক হাত থেকে অন্য হাতে মশাল তুলে দেওয়া


এ যেন এক হাত থেকে অন্য হাতে মশাল তুলে দেওয়া

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৩৯ বছর বয়সী মেসি গভীর দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনা সমর্থকদের দিকে। তারা ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে মেসির নাম ধরে গান গাইছিলে তখন। এক পর্যায়ে লামিনে ইয়ামাল আর্জেন্টিনার এই কিংবদন্তিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন, একে অপরকে জড়িয়ে ধরেন। তখন ঘটনাটি দেখতে এমন- 'যেন এক হাত থেকে অন্য হাতে তুলে মশাল দেওয়া হলো'।

বার্সেলোনার বর্তমান ১০ নম্বর জার্সিধারী ইয়ামালকে জড়িয়ে ধরছেন তাদের একসময় ১০ নম্বর জার্সির মালিক মেসি।

এটি ছিল অসাধরণ একটি মুহূর্তের ভিন্ন রূপ, যেখানে ২০০৭ সালের সেপ্টেম্বরে একটি দাতব্য ক্যালেন্ডার র‍্যাফেলের অংশ হিসেবে ২০ বছর বয়সী মেসিকে ছয় মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করাতে দেখা যায়।

আরও পড়ুন: দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপির রাজনীতি: ছাত্রদল সেক্রেটারি নাছির উদ্দীন নাছির

এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে সেই ছবি ভাইরাল হয়েছে। সেই শিশু এখন ১৯ বছরের ইয়ামাল। আর মেসি হয়তো তার বিশ্বকাপ যাত্রার শেষ প্রান্তে। স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল আর্জেন্টাইন তারকা মেসির দুই দশকের ছোট। ইয়ামালের ক্যারিয়ার শুরু বলা যায়। মাত্র দুই বছর আগে ইউরো জিতে বিশ্বমঞ্চে পরিচিতি পাওয়ার পর এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের বৃত্তটি যেন পূর্ণ করলেন এই তরুণ।

ম্যাচ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন সময় কাটালেন মাঠে। বিশেষ করে তার তিন বছর বয়সী ছোট ভাইকে জড়িয়ে ধরার দৃশ্য ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। পুরো টুর্নামেন্টে ছোট ভাইয়ের উপস্থিতি দর্শকদের আলাদা নজর কাড়ে।

ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনা শিবিরে যখন কান্না তখন মেসিকে সান্ত্বনা দিতে এগিয়ে গিয়ে ২০০৭ সালের সেই ছবির কথাই ভক্তদের মনে করিয়ে দিলেন ইয়ামাল। সূত্র-খালিজ টাইমস ও বিবিসি

আরও পড়ুন: টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র সিফাত উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মানববন্ধন নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:০৪ এম


রাজশাহীতে মানববন্ধন নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (২০ জুলাই) নগরীতে রাজশাহীবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ নাগরিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়েছে এ অঞ্চলের প্রয়োজন ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায়।

তারা উল্লেখ করেন, তাই প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা উত্তরাঞ্চলের মানুষের স্বার্থের পরিপন্থী হবে। বক্তারা অভিযোগ করেন, প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়বে।

সাথে সাথে, উত্তরাঞ্চলের লাখো বিদ্যুৎ গ্রাহক প্রয়োজনীয় সেবা গ্রহণে নানা ধরনের জটিলতার মুখে পড়তে পারেন বলেও বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, নেসকো কেবল একটি প্রতিষ্ঠান নয়; এটি উত্তরাঞ্চলের উন্নয়ন ও সেবাব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই কোনো ধরনের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় জনগণের মতামত এবং আঞ্চলিক বাস্তবতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

মানববন্ধন থেকে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

পাশাপাশি রাজশাহীর স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:১০ এম


ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সন্ত্রাসী হামলায় ক্যাম্পাস সাংবাদিকসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় সাংবাদিক সংস্থা, বরিশাল জেলা শাখা।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় সংলগ্ন নভোথিয়েটারের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন এশিয়া পোস্টের ক্যাম্পাস সাংবাদিক আবু উবাইদা, আব্দুল কাদের জীবন, আজকালের কণ্ঠ’র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক আমার দেশ'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানা।
ঘটনার পর এক যৌথ প্রতিক্রিয়ায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা বলেন, “সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
অপরদিকে জাতীয় সাংবাদিক সংস্থা, বরিশাল জেলা শাখার সভাপতি মামুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান পৃথক এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হবেন, এটি একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।”
বিবৃতিতে তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে—এমনটাই প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আরএমপি-এডিটরস ফোরামের মতবিনিময়

ট্রাফিক, মাদক ও কিশোর গ্যাং দমনের জন্য কার্যকর পদক্ষেপের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:২২ এম


ট্রাফিক, মাদক ও কিশোর গ্যাং দমনের জন্য কার্যকর পদক্ষেপের আশ্বাস

রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক, কিশোর গ্যাং, ফুটপাত দখলসহ বিভিন্ন নাগরিক সমস্যা এবং সাংবাদিকদের পেশাগত কার্যক্রম নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় এডিটরস ফোরামের নেতারা নগরীর ট্রাফিক জট, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক ও জুয়ার বিস্তার, সড়কে যত্রতত্র নির্মাণসামগ্রী রাখা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান কিছু সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়ও পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তব্য দেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহসভাপতি ও আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপুসহ সংগঠনের অন্যান্য নেতারা। এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের মোক্ষম জবাব দিতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:২৪ এম


ইরান যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের মোক্ষম জবাব দিতে প্রস্তুত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আগ্রাসনকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে ইরান। মার্কিন সেন্টকমের পক্ষ থেকে টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলার খবর পাওয়ার পরেই দেশটি এই কঠোর বার্তা প্রকাশ করেছে। জর্ডান ও ইরাকে মার্কিন সেনা নিহত হওয়ার কারণে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম রূপ ধারণ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মার্কিন বাহিনী যদি যেকোনো ধরনের স্থল আগ্রাসন চালাতে যায়, তবে তার জবাব দিতে তেহরান এক মুহূর্তও দেরি করবে না। সাথে তিনি অভিযোগ করেছেন যে, জুনে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিটি যুক্তরাষ্ট্র সম্পূর্ণ লঙ্ঘন করেছে।

মার্কিন সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে জানায়, তাদের এই ধারাবাহিক হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিহত তিন মার্কিন সেনার স্মরণে এবং তাদের আত্মত্যাগের সম্মানার্থে এই কঠোর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইরানকে সামরিকভাবে প্রায় পঙ্গু করে দেওয়া হয়েছে।

তবে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় তেহরানও নীরব বসে নেই। তারা জর্ডান, কুয়েত এবং সিরিয়াসহ মার্কিন মিত্র দেশগুলোতে একের পর এক পাল্টা আক্রমণ চালাচ্ছে। জর্ডানের মুওয়াফ্ফাক সালতি বিমানঘাঁটি এবং আকাবা বিমানবন্দরে হামলায় বহু মার্কিন সেনার হতাহত হওয়ার খবর রয়েছে। এছাড়া কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতেও হামলা করেছে ইরানি বাহিনী।

এই সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের রুট হরমুজ প্রণালিতে গুরুতর সংকট সৃষ্টি হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি মার্কিন আগ্রাসন বন্ধ না হয়, তবে এই জলপথ দিয়ে কোনও তেল বা গ্যাসও পরিবাহিত হতে দেওয়া হবে না।

এদিকে এই অঞ্চলের বেশ কিছু তেল ট্যাংকার এবং জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক অস্থিরতার সম্মুখীন হয়েছে। তবে, তেহরানের পক্ষ থেকে জানান হয়েছে যে, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ এবং বার্তা আদান-প্রদান এখনো অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%