ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে ছিনতাইয়ের ঘটনায় আটক কালু


মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে ছিনতাইয়ের ঘটনায় আটক কালু

রাজধানীর কাফরুল এলাকায় মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালু (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত মো. ফয়সাল কালু (২৭) কে গ্রেফতার করাহয়।

র‌্যাব জানায়, সম্প্রতি মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে

গ্রেফতার আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যবসা নিয়ে মোটরসাইকেল চালক রাফির সঙ্গে অভিযুক্তদের পূর্ব থেকেই বিরোধ চলছিলো। কয়েকদিন পূর্বেও এনিয়ে কথা কাটাকাটি হয়।

ঘটনার দিন রাফি একা বাইক চালিয়ে আসছিল। এসময় ওই রাস্তায় কালু, পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিলো। রাফিকে একা দেখে তারা আটকাতে যায়। কালু বাইকারকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে। এতে বাইকার পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। পরবর্তীতে অভিযুক্তরা বাইকারকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং গত রাতে অপারেশন হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে র‌্যাব-৪ এর অভিযানিক দল অভিযুক্তদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রৌমারী সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি ও স্থানীয়দের কড়া নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:৪৬ এম


রৌমারী সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি ও স্থানীয়দের কড়া নজরদারি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা সম্ভাব্য পুশইনের আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের চেষ্টা প্রতিহত করার জন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

বুধবার রাত থেকে রৌমারী সীমান্ত এলাকায় বিজিবি, আনসার, গ্রাম পুলিশ এবং বিভিন্ন বয়সী স্থানীয় তরুণ-যুবকসহ অন্যান্য মানুষেরা পাহারায় অংশ নেন।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম এই বিষয়ে নিশ্চিত করে বলেন, রৌমারী সীমান্তে বিএসএফ একাধিকবার পুশইনের চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে তাদের চেষ্টা সফল হয়নি।

সীমান্ত এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার খেওয়ারচর সীমান্তের আন্তর্জাতিক ১০৬৯ নম্বর মেইন পিলারের ২৪ নম্বর সাব-পিলারের নিকটে ভারতীয় সদরটিলা বিএসএফ ক্যাম্পের কাছে কিছু ভারতীয় মুসলিম নাগরিককে ট্রাকে করে জড়ো করা হয়েছে। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকাতে মাইকিং করা হয়।

খবর পেয়ে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে গ্রামের লোকজন সীমান্তজুড়ে পাহারা শুরু করেন। একইসঙ্গে বিজিবিও সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়ে দেয়।

খেওয়ারচর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন আলী বলেন, সাধারণ জনগণের সাথে বিজিবি সদস্যরাও পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। এর আগেও বিএসএফ কয়েক দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে এবং এবারও তারা সফল হতে পারেনি।

এছাড়া উল্লেখ্য, গত শনিবার থেকে বুধবার রাত পর্যন্ত রৌমারী সীমান্তে সম্ভাব্য পুশইনকে কেন্দ্র করে স্থানীয় জনতাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা সিটি মেডিক্যালের আগুন নিয়ন্ত্রণে, চলছে উদ্ধার কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:৪৮ এম


খুলনা সিটি মেডিক্যালের আগুন নিয়ন্ত্রণে, চলছে উদ্ধার কার্যক্রম

খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। যা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত। এখন এই হাসপাতালে চলছে উদ্ধার অভিযান।

রোগীদের সঙ্গে সঙ্গে রোগীর স্বজনদেরও হাসপাতাল থেকে নামিয়ে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে এবং তুলনামূলক সুস্থ রোগীদের তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এই মুহূর্তে কতজন রোগীকে হাসপাতালে থেকে বাইরে নেওয়া হয়েছে, তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১টায় যখন এই রিপোর্ট লেখা হচ্ছিল, তখন ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানের কাজ চালাচ্ছিলেন।

রাত ১টা ৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যদের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৪ জন রোগী রয়েছেন। তাদের মধ্যে যারা সম্পূর্ণ সুস্থ, তাদেরকে নামিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্বজনদের সেখানে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুনের সূত্রপাত ঘটে। রাত ১১টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০১:৫৭ এম


বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা বিএনপি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সিলেট জেলা বিএনপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্তকে অনুমোদন করেছেন।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় ছরওয়ার হোসেনের পদ স্থগিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরতির বাঁশিতে এগিয়ে মেক্সিকানরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:১৬ এম


বিরতির বাঁশিতে এগিয়ে মেক্সিকানরা

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর, বিশ্বকাপের প্রথম ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হয়েছে মেক্সিকো। এই ম্যাচের নয় মিনিট পর হুলিয়ান কিনিয়নেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। স্বাগতিক মেক্সিকো সবুজ জার্সি এবং দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে মাঠে নেমেছে।

এরপর বলের দখল, গোলে শট কিংবা আক্রমণে—দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর বিরুদ্ধে কোথাও পারছে না। তবে রনওয়েন উইলিয়ামসের দুর্দান্ত কিপিংয়ের কারণে ব্যবধান ১-০তেই থেমে গেছে। এই ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা।

২০১০ সালে আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। সে বারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দেখা হলো তাদের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় ৩৯ দিনের এই মহাযজ্ঞ।

এইবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ৪০টি বেশি। এটি প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%