০৪:২০ পি.এম
কানাডার পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেকের আশপাশে একটি ভয়াবহ দাবানল দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে। দাবানলের কারণে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, দাবানলের ফলে প্রায় ১২ হাজার মানুষের বসবাসের শহর সামারল্যান্ডের পুরো এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া, পিচল্যান্ড ও এর আশপাশের এলাকায় আরও প্রায় ৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম দাবানলের খবর পাওয়া যায় শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায়। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন প্রায় ৫০ বর্গকিলোমিটার অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে ছোট্ট ফাউল্ডার সম্প্রদায়ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়িঘর পুড়ে গেছে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় পেন্টিকটনের দিকে গমনকারী সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।
আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০
জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন দাবানলটিকে এ অঞ্চলে দেখা সবচেয়ে ‘দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ও দ্রুত বেড়ে ওঠা’ দাবানলগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে তিনি নিজেও জরুরি কার্যক্রম কেন্দ্র (ইসিও) থেকে নিজের পরিবারকে সরিয়ে নিতে বাধ্য হন। বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের সাহায্য করার জন্য থম্পসন আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি তার একটি বিবৃতিতে বলেছেন, দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি এবং সম্পদের। পরিস্থিতির দ্রুত পরিবর্তনের ফলে কিছু মানুষ আটকা পড়ে যান। সূত্র: আনাদোলু, এপি নিউজ, আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন