০৫:২৯ পি.এম
র্যাব-৫ অপরাধ কমাতে সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনসম্পৃক্ততা বাড়াতে রাজশাহী মহানগরীতে টাউনহল সভা করেছে।
সভার আয়োজন করা হয় আজ মঙ্গলবার, বেলা সাড়ে সাড়ে ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে।
এতে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: বরিশাল রেঞ্জ ডিআইজির গলাচিপা থানা পরিদর্শন
সভায় মাদকের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও যুব অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে পাঁচ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
এই পরিকল্পনার মধ্যে রয়েছে, যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর এবং নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে দ্রুত এবং কার্যকর সেবা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে নিরলস নজরদারি ও তদন্ত কার্যক্রম জোরদার করা, জনগণের অংশীদারিত্বে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিভাগের কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
আরও পড়ুন: তালাশ বিডি নিউজের সংবাদে তৎপর পুলিশ, বাকেরগঞ্জে জোরদার মাদকবিরোধী অভিযান
সভাটি র্যাব-৫ এর অধিনায়ক খন্দকার মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বিজিবি-১ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, পুলিশ সুপার রাজশাহী মোহাম্মদ নাঈমুল হাছান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম। এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক ড. মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাজশাহী কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আরও পড়ুন: লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি ইয়াছিন আরাফাত নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন