০৬:২৮ এম
কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গঙ্গামতির ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে উদ্ধার করা হয় ওই যুবকের মরদেহ। পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। উদ্ধারের সময়ে তার গায়ে সাদা গেঞ্জি ও পরনে কালো প্যান্ট ছিল।
স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে তারা কুয়াকাটা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তাদের ধারণা হচ্ছে, মরদেহটি সম্ভবত কোনো জেলের, যে সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় মারা গেছেন।
আরও পড়ুন: মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন