০৫:০৮ পি.এম
ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং ওষুধ জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর মাটিলা এবং মাধবখালী বিওপি পৃথক দুটি অভিযানিক টহল দল মহেশপুর এবং জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এই অভিযানে ১৭২ বোতল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ এবং ৫০ পিস ওষুধ আটক করা হয়। এই আটককৃত মালামালের সিজার মূল্য ৩ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেবার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন